1. admin@dailyajkerdurnity.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কালিয়াকৈরে সরকারি কলেজের নব-নির্মিত ভবণের উদ্বোধন মাদকবিরোধী অভিযানে গাঁজা উদ্ধার, নারী আসামি গ্রেফতার* বরগুনার অভিযানে আমতলী থানা এলাকা থেকে ০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০১ (এক) জন আসামী গ্রেফতার মিঠামইনে জমজমাট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া সদরে ০৯ জনকে গ্রেফতার ও  ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান বিশেষ কৌশলে ৩ কেজি গাঁজা পাচারকালে ০২ জন গ্রেফতার–ডিএনসি_বগুড়া জন্মদিনে সবার কাছে দোয়া চাইলেন মো. হাবিবুর রহমান ভূঁইয়া জগন্নাথপুর ভূমি অফিসে অনিয়মের অভিযোগ সরকারি ফি’র বাইরে টাকা আদায়ের অভিযোগ, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ নায়েবের বিরুদ্ধে আশুলিয়ায় স্ত্রী-সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ, রামদাসহ স্বামী আটক সাভারে পুলিশ হত্যাকারীকে গ্রেফতার

মোঃলিমন হোসেন ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক আজকের দুর্নীতি পত্রিকা

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১০১ বার পঠিত
  • সাংবাদিক হত্যা কিংবা নিঃসঙ্গ হত্যা :

আমরা কি বিচার করতে পারি ? 

সাংবাদিকরা সত্য বলে,সত্য লিখে এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে l এটাই অপরাধ l মূলত যারা বিচারের দায়িত্বে আছেন অর্থাৎ যারা বিচার করবে তারাই সাংবাদিকদের ভিন্ন চোখে দেখে l

কারণ সাংবাদিক সত্য বলে সত্য লেখে এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে সমাজের বাস্তব চিত্র তুলে ধরে l এই কারণেই দুর্নীতিপরায়ণ ব্যক্তিগণ ও প্রশাসন সাংবাদিকদের দেখতে পারেনা l

 রাজনীতির সাথে সম্পৃক্ত নির্বাহী বিভাগের অধিকাংশ জনপ্রতিনিধি কোন না কোনক্রমে দুর্নীতির সাথে সম্পৃক্ত l বিচার বিভাগের সাথে সম্পৃক্ত দেশের কিছু অসৎ ও সুবিধাভোগী চাটুকার অপরাধীর পক্ষ নিয়ে ন্যায় বিচারকে বাধাগ্রস্থ করে l আইন প্রশাসনের সাথে সংশ্লিষ্ট কিছু অসাধু কর্মচারী অন্যায় ও দুর্নীতির সাথে সম্পৃক্ত l তাদের অপকর্ম সাংবাদিকরা তুলে ধরেন বিধায় মুখে বা উপরে সাংবাদিক প্রীতি দেখান ভিতরে তার উল্টোটা l প্রতিহিংসামূলক কাজ করে থাকে l তারা বিপদে পড়লে সাংবাদিকদের সাহায্য ও সহযোগিতা চায় l সাংবাদিকরা বিপদে পড়লে প্রশাসন সহসা এগিয়ে আসেনা,অপ্রিয় হলেও সত্য l

দুই চারটা সাংবাদিক সংগঠন বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে থাকে l তাতে সরকারের পক্ষ থেকে দুই একটি গরম কথা শোনা যায় l কিন্তু হত্যাকাণ্ডের মূল তদন্তে যারা আছেন তারা মৌখিকভাবে সক্রিয় কিন্তু কর্মে নয় l অনেক ক্ষেত্রেই তারা অপরাধীদেরকে আইনের আওতায় আনতে পারেন না l ফলে অপরাধীরা অধরাই থেকে যায় এবং তাদের মনে অপরাধপ্রবণতা আরো সক্রিয় হয়ে ওঠে l

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর