1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

লাল শাপলার রূপে মুগ্ধ পর্যটকদের ঢল চুনারুঘাটে”

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১০৪ বার পঠিত

 

মোঃ হাবিবুর রহমান দীপু : চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধি।।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা-বাগানের ভিতর অবস্থিত ‘লাল শাপলা বিল’। চারদিকে উঁচুনিচু পাহাড়-টিলা ও চা বাগান, মাঝখানে বিল। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিলের সৌন্দর্য দেখতে বিভিন্ন এলাকা থেকে নানা বয়সি মানুষ আসে। বিলের কালচে পানির ওপর ফুটে থাকা লাল শাপলা প্রকৃতিকে ফুটিয়ে তুলেছে ভিন্নভাবে।

 

ভোরের আলো ফুটতেই দেখা যায় বিশাল আয়াতনের বিলজুড়ে ফুটে রয়েছে শাপলা ফুল। চারপাশে সকালেই দেখা মিলে শত শত পর্যটকের। তারা অনেকেই লাল শাপলার সঙ্গে ছবি তুলছেন। ফেসবুকের কল্যাণে ভাইরাল হয়েছে বিলটি।

 

যে কারণে দল বেঁধে আসছেন দর্শনার্থীরা।
স্থানীয়রা জানান, মূলত রাতে শাপলা ফোটে। তাই ফুটন্ত শাপলা দেখতে সকালেই দর্শনার্থীদের ভিড় জমে। দুপুরে শাপলা ফুল কিছুটা ঝিমিয়ে গেলেও বিকালে তা আবার ছড়ায় সৌরভ।

 

দর্শনার্থীদের অনেকেই শাপলা ছিঁড়ছেন। এভাবে চলতে থাকলে দ্রুতই হুমকির মুখে পড়তে পারে বিলটির সৌন্দর্য।
বিল কেন্দ্র করে গড়ে উঠেছে ভ্রাম্যমাণ দোকান। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চা, পান, বিস্কুটসহ বিভিন্ন জিনিসপত্র বিক্রি করেন বৃৃদ্ধ শফিক মিয়া। তিনি জানান, ৩-৪ মাস এখানে শাপলা ফুটবে।

 

প্রতিদিন গড়ে এক-দেড় হাজার টাকার পণ্য বিক্রি করেন তিনি। বিলে ঘুরতে আসা রাব্বি আহমেদ নামে এক পর্যটক বলেন, ‘বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা আসেন শাপলা দেখতে। আমিও বন্ধুদের নিয়ে এসেছি। খুবই ভালো লেগেছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর