1. admin@dailyajkerdurnity.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কালিয়াকৈরে সরকারি কলেজের নব-নির্মিত ভবণের উদ্বোধন মাদকবিরোধী অভিযানে গাঁজা উদ্ধার, নারী আসামি গ্রেফতার* বরগুনার অভিযানে আমতলী থানা এলাকা থেকে ০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০১ (এক) জন আসামী গ্রেফতার মিঠামইনে জমজমাট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া সদরে ০৯ জনকে গ্রেফতার ও  ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান বিশেষ কৌশলে ৩ কেজি গাঁজা পাচারকালে ০২ জন গ্রেফতার–ডিএনসি_বগুড়া জন্মদিনে সবার কাছে দোয়া চাইলেন মো. হাবিবুর রহমান ভূঁইয়া জগন্নাথপুর ভূমি অফিসে অনিয়মের অভিযোগ সরকারি ফি’র বাইরে টাকা আদায়ের অভিযোগ, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ নায়েবের বিরুদ্ধে আশুলিয়ায় স্ত্রী-সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ, রামদাসহ স্বামী আটক সাভারে পুলিশ হত্যাকারীকে গ্রেফতার

শার্শায় ৩ ঘণ্টার মধ্যে অপহৃত উদ্ধার, অপহরণকারী আটক

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার পঠিত

 

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে মামলা দায়েরের মাত্র তিন ঘণ্টার মধ্যে অপহৃত এক তরুণীকে উদ্ধারসহ অপহরণকারী নূর মোহাম্মাদ বাবুকে (২১) আটক করা হয়েছে।

আটক নূর মোহাম্মাদ বাবু (২১) শার্শা উপজেলার চান্দুরিয়ার ঘোপ গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, সাহারা আফরিন ফারহানা (১৪) নামের এক কিশোরীকে মঙ্গলবার সন্ধ্যার দিকে অপহরণ করা হয়। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা দায়ের করার পর পুলিশ অভিযানে নামে। তথ্য প্রযুক্তির সহায়তায় তিন ঘন্টার মধ্যে শার্শা বাজার থেকে অপহরণকারি নুর মোহাম্মাদ বাবুকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে উপজেলার চটকাপোতা গ্রাম থেকে ভিকটিম কিশোরীকে উদ্ধার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, অপহরণের অভিযোগ পাওয়ার তিন ঘণ্টার মধ্যেই ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। এ ব্যাপারে শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে বুধবার সকালে আসামীকে আদালতে পাঠানো হয়েছে। #

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর