
মোঃ ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি।
পাবনা জেলা ফরিদপুর উপজেলার এমপিও ভুক্ত স্কুল কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের চলমান শিক্ষক আন্দোলনে সমর্থনে এবং ৩ দফা দাবি আদায় এর লক্ষ্যে উপজেলা প্রশাসন ভবনের সামনে মঙ্গলবার (২১ শে অক্টোবর ২০২৫) ১১ টার সময় অবস্থান ধর্মঘট পালিত হয়।অবস্থান কর্মসূচিতে শিক্ষকদের হাতে বিভিন্ন স্লোগান সম্মিলিত প্ল্যাকার্ড ও একটি বড় ব্যানার দেখা যায়। এবং তাদের চোখে মুখে দীর্ঘদিনের চাপা ক্ষোভ ও নিজেদের অধিকার আদায়ের দৃঢ় সংকল্প।শিক্ষকরা বলেন এই দেশে অন্যান্য সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করা হলেও শিক্ষা ব্যবস্থার চালিকা শক্তি শিক্ষকদের প্রতি এখনো বৈষম্য আচরণ করা হচ্ছে। যা কোনো ভাবেই কাম্য নয়।এটি কেবল অমানবিক নয় সংবিধান প্রদত্ত সমানাধিকারের নীতিও পরিপন্থী। শিক্ষকরা জোর দিয়ে বলেন ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা ছাড়া দেশের শিক্ষা ব্যবস্থা টিকিয়ে রাখা দুরূহ। শিক্ষকরা যদি মৌলিক চাহিদা পূরণে হিমসিম খান তবে তারা কিভাবে মনোযোগ দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবে।তাই দীর্ঘ দিনের বঞ্চনা ও সমস্যার দ্রুত সমাধানের জন্য উপজেলা প্রশাসনের মাধ্যমে অন্তবর্তী কালীন সরকার প্রধান ও মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে আবেদন করেন। এই আন্দোলনে উপজেলা বিএনপির পক্ষ থেকে আব্দুল হাকিম খান একত্বতা ঘোষনা করেন। পরিশেষে প্রধান শিক্ষক শাহা আলম বিএসসি হুশিয়ারী উচ্চারণ করে বলেন যদি দ্রুত এই বৈষম্য নিরসন করা না হয় এবং দাবি মেনে না নেন তাহলে কঠর কর্মসূচি দিতে বাধ্য হবেন। তাদের মতে শিক্ষকরা আর কোন অজুহাত দীর্ঘসুত্রতা মেনে নিতে রাজি নয়।