1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

শ্রীপুরে গলা কেটে অটোরিক্স চালককে হত্যা

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৫২ বার পঠিত

 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে মেহেদী হাসান আসিফ (২২) নামের এক অটোরিক্সাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তাঁর মরদেহ পাশের একটি জঙ্গলে ফেলে রেখে যায়। ঘটনাস্থলের পাশে এক নারীর ওড়না, জুতা ও মাথার চুলের ব্যান্ড পড়ে থাকতে দেখা গেছে।

 

 

বৃহস্পতিবার(১৪ মে) সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের বগারভিটা এলাকার গজারি বনের পাশের মাঠে স্থানীয়রা গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।নিহত মেহেদী হাসান আসিফ উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের মো. হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে। সে পেশায় অটোরিক্সা চালক ছিলেন।

 

 

নিহতের মা আছমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, বুধবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তাঁর ছেলে। প্রতিদিন রাত ১১টার মধ্যেই সে বাড়ি ফিরতো। কিন্তু বুধবার রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে ফোনটি বন্ধ পাওয়া যায়।তিনি বলেন, পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয় এবং অন্য অটোরিক্সা চালকদের সঙ্গেও যোগাযোগ করা হয়। কিন্তু কোথাও তাঁর সন্ধান মেলেনি। ফজরের আজানের পর বাড়ির অদূরে একটি নির্জন স্থানে তাঁর অটোরিক্সাটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এতে পরিবারের দুশ্চিন্তা আরও বেড়ে যায়। পরে সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে বগারভিটা এলাকায় তাঁর গলাকাটা মরদেহ পাওয়া যায়।

 

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর