1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

শ্রীপুরে চাঁদাবাজি ও হামলার ঘটনায় ৫ জন গ্রেফতার

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৪৬ বার পঠিত

শেখ জসিম শ্রীপুর( গাজীপুর) প্রতিনিধি ঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় চাঁদাবাজি ও হামলার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।এ ঘটনায় একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।জানা গেছে, উপজেলার নয়নপুর এলাকার ডিবিএল (DBL) ফ্যাক্টরির ৬ জন কর্মকর্তা-কর্মচারীকে জিম্মি করে তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে নয়নপুর নতুন বাজার এলাকায় তাদের পথরোধ করে অভিযুক্তরা চাঁদা আদায়ের চেষ্টা চালায়। ভুক্তভোগীরা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের ওপর হামলা চালানো হয় এবং একটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়।

 

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে। আটককৃতরা হলেন—গাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য দুলাল মিয়া, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য মাহবুব আলম, এবং রবিন, শাহিন ও নয়ন।
শ্রীপুর মডেল থানা পুলিশ জানায়, অভিযুক্তদের কাছ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

এদিকে, স্থানীয় এলাকাবাসী দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর