1. admin@dailyajkerdurnity.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কালিয়াকৈরে সরকারি কলেজের নব-নির্মিত ভবণের উদ্বোধন মাদকবিরোধী অভিযানে গাঁজা উদ্ধার, নারী আসামি গ্রেফতার* বরগুনার অভিযানে আমতলী থানা এলাকা থেকে ০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০১ (এক) জন আসামী গ্রেফতার মিঠামইনে জমজমাট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া সদরে ০৯ জনকে গ্রেফতার ও  ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান বিশেষ কৌশলে ৩ কেজি গাঁজা পাচারকালে ০২ জন গ্রেফতার–ডিএনসি_বগুড়া জন্মদিনে সবার কাছে দোয়া চাইলেন মো. হাবিবুর রহমান ভূঁইয়া জগন্নাথপুর ভূমি অফিসে অনিয়মের অভিযোগ সরকারি ফি’র বাইরে টাকা আদায়ের অভিযোগ, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ নায়েবের বিরুদ্ধে আশুলিয়ায় স্ত্রী-সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ, রামদাসহ স্বামী আটক সাভারে পুলিশ হত্যাকারীকে গ্রেফতার

সংবেদনশীল ভূ-রাজনীতি, আটকে যাচ্ছে সালমানের ‘মাতৃভূমি’

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৬৮ বার পঠিত
সিনেমা ‘মাতৃভূমি’র ভাগ্য। ২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সেনাদের মধ্যকার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি।
ঈদ উপলক্ষে মাতৃভূমি মুক্তির কথা ছিল গত ১৭ এপ্রিল। সেন্সর ছাড়পত্র না পাওয়ায় পিছিয়ে আগস্টে স্বাধীনতা দিবসের সপ্তাহে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে গতকাল এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, আগস্টেও মাতৃভূমির মুক্তির সম্ভাবনা ক্ষীণ। সেন্সর বোর্ডের সবুজসংকেত না পাওয়ায় আগস্টের ডেটও মিস হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রথমে সিনেমাটির নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। গত বছরের ডিসেম্বরে প্রথম টিজার প্রকাশ পাওয়ার পর থেকেই এটি আলোচনা ও বিতর্কের জন্ম দেয়। বিশেষ করে চীনের সোশ্যাল মিডিয়ায় চীনা নেটিজেনরা সিনেমাটির বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ তোলে। পরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে হস্তক্ষেপ করে। মন্ত্রণালয়ের অনুরোধে গল্প নতুনভাবে সাজানো হয়। ৪০ শতাংশ শুটিং করা হয় নতুনভাবে। আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক সংবেদনশীলতা ও বিতর্কের কথা মাথায় রেখে বদলানো হয় সিনেমার নামও। এত কিছুর পরও সেন্সর বোর্ড আপাতত এর ছাড়পত্র দেওয়া স্থগিত রেখেছে।
সব মিলিয়ে ‘সিকান্দার’ সিনেমার পর সালমানের এই দেশাত্মবোধক প্রজেক্ট নিয়ে ভক্তদের মাঝে তুমুল আগ্রহ থাকলেও, মাতৃভূমি দেখতে দর্শকদের আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে।
সালমান খান ফিল্মসের ব্যানারে এই বিগ বাজেটের সিনেমাটি পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। এতে গালওয়ান সংঘর্ষে নেতৃত্ব দেওয়া ১৬ বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। তাঁর বিপরীতে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে। এরই মধ্যে মাতৃভূমি সিনেমার টিজার ও তিনটি গান মুক্তি পেয়েছে।
মাতৃভূমি নিয়ে সৃষ্ট এই জটিলতায় আটকে না থেকে অন্য প্রজেক্টে মন দিয়েছেন সালমান খান। দক্ষিণি পরিচালক ভামশি পেডপাল্লির পরিচালনায় নতুন সিনেমার শুটিং প্রায় শেষ করেছেন। এতে তাঁর সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন নয়নতারা। আলোচিত পরিচালক জুটি রাজ-ডিকের সঙ্গেও হাত মিলিয়েছেন সালমান। রাজ-ডিকের সুপারহিরোনির্ভর নতুন সিনেমায় অভিনয় করছেন বলিউড ভাইজান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর