1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

সড়ক দুর্ঘটনায় ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:
এইচ. এম. শাহীন

কুমিল্লার দেবিদ্দার উপজেলার মুখসাইর গ্রামের জালাল হাজী বাড়ির আলী হোসেনের ছেলে ছয় বছরের শিশু হাফেজ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৭টা ১০ মিনিটের দিকে ইউসুবপুর বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি খালি ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো-জ ১২-৩৬৯৫) শিশুটিকে চাপা দেয়। ট্রাকটি মুরাদনগর কোম্পানিগঞ্জ ফুল মালা ইটভাটা ও শিশু মিয়ার অবৈধ মাটির প্রজেক্টে মাটি আনার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়।

 

সংবাদ পেয়ে কুমিল্লা রিজিয়নের মিরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আকতারুজ্জামানের নির্দেশে সেকেন্ড অফিসার এসআই আনিসুর রহমানের নেতৃত্বে এএসআই উজ্জ্বলসহ একটি পুলিশের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তারা মরদেহ উদ্ধার করে দেবিদ্দার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান এবং ড্রাম ট্রাকটি জব্দ করে মিরপুর হাইওয়ে থানার হেফাজতে নেন।

 

বাসস্ট্যান্ড এলাকায় সড়কের দু’পাশে সিএনজি অটোরিকশার সারিবদ্ধ অবস্থান, যত্রতত্র যাত্রী উঠানামা, পারমিটবিহীন যানবাহন চলাচল এবং ইটভাটার ড্রাম ট্রাক ও ট্রাকটারের বেপরোয়া চলাচলে রাস্তা সংকীর্ণ হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে স্থানীয়দের অভিযোগ।

 

এ বিষয়ে মিরপুর হাইওয়ে থানার ওসি মোঃ আকতারুজ্জামান বলেন,

“যানজট নিরসনে আমরা নিয়মিত কাজ করছি। নিয়মিত মামলা দিচ্ছি এবং টহল টিম সর্বদা দায়িত্ব পালন করছে। যেখানে-সেখানে গাড়ি থামানো, অনিয়ন্ত্রিত যাত্রী উঠানামা এবং নিয়ন্ত্রণহীন যান চলাচল রোধে আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে রাস্তার সংকীর্ণতার কারণে অনেক সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যায়।”

 

একই দিন রাতে আরও এক জনের মৃত্যু

একই দিন রাত আনুমানিক ১টার দিকে একই এলাকায় পৃথক আরেকটি সড়ক দুর্ঘটনায় মরিয়ম বেগম (৪৫) নামে এক নারী ঘটনাস্থলেই মারা যান। পুলিশসূত্রে জানা যায়, তিনি ময়মনসিংহের নান্দাইল থানার ফুলবাড়িয়া গ্রামের ফানজু মিয়ার মেয়ে। পুলিশ তার লাশ উদ্ধার করে দেবিদ্দার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন। পরে লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

দুর্ঘটনার সময় উপস্থিত কেউ তার পরিচয় নিশ্চিত করতে না পারায় প্রশাসনের প্রচেষ্টায় পরিচয় শনাক্তকরতে পেরেছেন বলে পুলিশ সূত্রে জানা যায়।

 

শিশু হাফেজের লাশ সুরতহাল শেষে আইন গত বিধিমোতাবেক পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

হঠাৎ এই দুই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর