1. admin@dailyajkerdurnity.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

সাঁথিয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

 

মোঃ ছাবেদুল সরকার, পাবনা জেলা প্রতিনিধি।

২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় এ-প্লাস প্রাপ্ত সাঁথিয়ার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছন পাবনাস্থ সাঁথিয়া সমিতি । শনিবার ১১ টায় সাঁথিয়া উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিরা।

 

পাবনাস্থ সাঁথিয়া সমিতির সভাপতি ও কিমিয়া ক্লিনিকের স্বত্বাধিকারী মোস্তফা জামান শামীমের সভাপতিত্বে এবং সাঁথিয়া মহিলা ডিগ্রী কলেজের সরকারি অধ্যাপক ড. মনসুর আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল করিমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, অত্র সংগঠনের সাধারণ সম্পাদক তালেবুর রহমান।

 

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না। বিশেষ‌ অতিথি হিসাবে বক্তব্য দেন, পাবনা জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জক,সাঁথিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান,অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,সাঁথিয়া উন্নয়ন পরিষদের সভাপতি মীর নজমুল বারি নাহিদ,সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি জয়নুল আবেদীন রানা, পাবনা জর্জ কোর্টের এডিশনাল পিপি এ্যাডভোকেট মনোয়ার জাহিদ, সংগঠনের সহ-সভাপতি ফিরোজ হোসেন,সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল হাই,নারিয়াগোদাই হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন ফাতেমা খাতুন প্রমখ ।

সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না তার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন,সবাইকে যে সাইন্স নিয়েই পড়তে হবে এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে । আমি তো সাইন্স নিয়ে পড়ি নাই । আমি মানবিকের ছাত্রী ছিলাম। আমি সাইন্স না পড়েও ভালো জায়গায় অবস্থান করছি। তাই তোমাদের যে বিষয় ভালো লাগে সেই বিষয় নেই নিয়ে পড়া উচিত।
পাবনা জেলা শিক্ষা অফিসার বলেন, শিক্ষার্থীদের নৈতিক, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

 

তিনি আরো বলেন,এ+ পেয়েছেন এটাই আপনাদের চূড়ান্ত সফলতা নয়। সামনে আরো অনেক পথ বাকি আছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও জীবনে ভালো কিছু করতে না পারলে, এই এ-প্লাসের মূল্যায়ন থাকবে না। তোমাদের মেধার সাথে নৈতিক, মানবিক গুণাবলি অর্জন করা।

সভাপতি অত্র সংগঠনের পক্ষ থেকে ৪ জন এবং কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারের পক্ষ থেকে ৮ জন মোট ১২ জনকে দুই বছরের জন্য ভিত্তি প্রদানের ঘোষণা দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর