1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এনওপিসি

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল এর কেন্দ্রীয় কমিটি অনুমোদন ও কেন্দ্রীয় সম্মেলনের প্রস্তুতি মুলক এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়! এতে কেন্দ্রীয় কমিটির আংশিক অনুমোদন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বুধবার, (১৩ আগষ্ট) দুপুর ২টায় গাজীপুর জেলার বোর্ড বাজার নামক স্থানের বৈশাখী রেস্তোরার ৩য় তলায় এ সভা অনুষ্টিত হয়।

উক্ত সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. সেলিম উদ্দিনের সঞ্চালনায় ও সংগঠনের প্রতিষ্টাতা শেখ তিতুমীরের আকাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ (বিএসকেপি) এর সাধারন সম্পাদক, এম এ মমিন আনসারী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক নিউজ২৪ সৌদিআরব প্রতিনিধি মোহাম্মদ ফিরোজ।

উক্ত সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মুক্ত বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক-সরওয়ার জাহান মেঘলা, দৈনিক নবোদয় পত্রিকার সম্পাদক আবেদা সুলতানা, সাংগঠনিক সম্পাদক সোনিয়া আক্তার, লিমন হোসেন সোহাগ, উপ. দপ্তর সম্পাদক রানা আহম্মেদ তাজ, কণা আকতার, শিল্পী আকতার, জাকারিয়া সিকদার, মো. ওয়াসিম রেজা, সাকিব মাহমুদ, ফিরোজ মিয়াসহ আরও অনেকে।

উক্ত সভায় প্রধান অথিতির বক্তব্যে এম এ মমিন আনসারী বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য সকল সাংবাদিক ও সাংবাদিক সংগঠন গুলোকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। এই ছাড়াও সাংবাদিকদের অধিকার আদায়ে ১১ দফা দাবি বাস্তবায়নে সবাইকে মাঠে থাকার আহবান জানান।

প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের তাদের সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে, সাংবাদিকরা পেশাগত কাজে অনেক হুমকি দুমকি পাচ্ছে, তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সারকারকে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের ও প্রকাশ করতে সরকার প্রতি আহ্বান জানান তিনি, এছাড়াও তিনি সাংবাদিক তুহিন হত্যা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

সভাপতির বক্তব্যে শেখ তিতুমীর আকাশ বলেন, সংগঠন যেমন সবার অধিকার আদায়ের লড়াই ও সংগ্রামের। সাংবাদিকদের অধিকার আদায়ে সকল সাংবাদিকদের নিয়ে প্রাণের দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে সবাইকে এক কাতারে এসে ঐক্যের ডাকে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল এর উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে শিল্প গ্রুপ জে কে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ ও ম্যানেজিং ডিরেক্টর আক্তার হোসেন গাজীকে উপদেষ্টা করে আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়। পরে সংগঠনের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ও উপদেষ্টা দের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংগঠনের নেতৃবৃন্দরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর