
বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অর্থ ও দপ্তর সম্পাদিকা মোছাঃ ফাতেমা আক্তার কে গাজীপুরেতার নিজ বাসার সামনে সন্ত্রাসীরা বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন। ফাতেমা আক্তার বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে
নারী সাংবাদিক নেত্রী ফাতেমা আক্তারের উপর এই নৃশংসতম সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। এবং এমন জঘন্যতম হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। প্রতিবাদ প্রকাশে —
লালমনিরহাট জেলা প্রেসক্লাব সহ-সভাপতি
আরমান হোসেন রাজু