1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

সাংবাদিক সোহেল রানার বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি, তীব্র নিন্দা ও প্রতিবাদ

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:

গত ৯ আগস্ট ২০২৬ তারিখে সাংবাদিক সোহেল রানার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সাংবাদিক সোহেল রানা। একই সঙ্গে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি করেছেন।

 

 

এক প্রতিবাদলিপিতে সাংবাদিক সোহেল রানা বলেন, প্রকাশিত সংবাদে তার বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, সেগুলোর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। তিনি কখনো সংশ্লিষ্ট কোনো আশুলিয়া প্রেসক্লাবের সদস্য ছিলেন না এবং এমন কোনো পরিচয়ও ব্যবহার করেননি বলে দাবি করেন।তিনি জানান, বর্তমানে তিনি ঢাকা প্রেসক্লাবের নির্বাচিত মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আশুলিয়া সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী সদস্য এবং দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সহসম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন বলে প্রতিবাদলিপিতে উল্লেখ করেন।

 

 

প্রতিবাদলিপিতে সোহেল রানা আরও দাবি করেন, ঢাকার সাভারের আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া এলাকায় অবস্থিত ‘কাউ বয় ফুডস কোম্পানি লিমিটেড’-এর সঙ্গে তার কোনো ধরনের সম্পর্ক নেই। একই সঙ্গে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে তিনি বাধা দিয়েছেন—এমন অভিযোগও সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন।সাংবাদিক সোহেল রানা বলেন, “আমার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সত্য ঘটনা উদঘাটনের জন্য নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত বিষয়টি সামনে আনা এবং যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

 

 

তিনি আরও বলেন, সাংবাদিকতার পেশাগত মর্যাদা ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা মহল যাতে মিথ্যা তথ্য প্রচার করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি।প্রতিবাদলিপিতে তিনি প্রকাশিত সংবাদের সত্যতা যাচাই, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

 

—প্রতিবাদকারী
সাংবাদিক সোহেল রানা

 

 

 

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর