1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দোতলা ভবন ধস আহত ৬ 

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১২৮ বার পঠিত

সাভার আশুলিয়ায় প্রতিনিধিঃ

 

ঢাকা জেলার শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অন্বেষা গলির ভিতরে জুয়েল মিয়ার মালিকানাধীন একটি দোতলা বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে ভবনটি আংশিক ধসে পড়ে, এতে ৬ জন ব্যক্তি গুরুতর আহত হন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। গলির ভিতরের ঘর থেকে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়তে দেখা যায়। বিস্ফোরণের তীব্রতায় ভবনের একাংশ ধসে পড়ে, এবং ভেতরে থাকা বাসিন্দারা আহত হন।

আহতদের মধ্যে রয়েছে নারী ও শিশু। তাদের আশঙ্কাজনক অবস্থায় আশুলিয়া নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে, সেখানে বর্তমানে চিকিৎসা চলছে।

এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে সতর্কতা জারি করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার কাজে ব্যবহৃত একটি গ্যাস সিলিন্ডার থেকেই এ বিস্ফোরণ ঘটেছে।

 ঘটনাটি তদন্তাধীন রয়েছে, এবং আরো বিস্তারিত তথ্য আসতে পারে কর্তৃপক্ষের পক্ষ থেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর