1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

সাভারের বক্তারপুরে ছুরিকাঘাতে দিনমজুর দূর্জয় শেখ ক্লুলেস হত্যাকাণ্ডের মূলহোতা লাবন (৩০)’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৯১ বার পঠিত

 

সাভার প্রতিনিধিঃ

সাভারের বক্তারপুরে ছুরিকাঘাতে দিনমজুর দূর্জয় শেখ ক্লুলেস হত্যাকাণ্ডের মূলহোতা লাবন (৩০)’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব।

র‍্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোড়ালো তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৪ ও র‌্যাব-১০ এর একটি যৌথ আভিযানিক দল ৩০ মে ২০২৫ তারিখ ০০:২০ ঘটিকায় ডিএমপির কোতয়ালী থানাধীন সদরঘাট লঞ্চ র্টামিনাল এলাকায় অভিযান পরিচালনা করে সাভারের বক্তারপুরে ছুরিকাঘাতে দিনমজুর দূর্জয় শেখ ক্লুলেস হত্যাকাণ্ডের মূলহোতা লাবন (৩০), পিতা- মৃত লালমিয়া, সাং-বি-৭, বক্তারপুর, থানা- সাভার মডেল, জেলা- ঢাকা’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

ভিকটিম দূর্জয় শেখ (৪৮) পেশায় একজন দিনমজুর। গত ইং ২৭/০৫/২০২৫ তারিখ রাত অনুমান ১:০০ ঘটিকার সময় পূর্ব শত্রুতার জের ধরে ঢাকা জেলার সাভার থানাধীন বক্তারপুর সাকিনস্থ কোর্টবাড়ী রোড সংলগ্ন মোঃ সুরুজ মিয়ার বাড়ীর পিছনের গলিতে আসামী লাবন এবং তার সহযোগীদের সাথে ভিকটিম দূর্জয় শেখ এর কথা কাটা-কাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আসামী লাবন ও তার সহযোগীরা মিলে ছুরিকাঘাত করে এবং ঘটনাস্থলেই ভিকটিম দূর্জয় শেখ (৪৮) মারা যায়।

 

এ ঘটনার প্রেক্ষিতে আসামী লাবন ও তার সহযোগীরা পলাতক থাকে। পরবর্তীতে র‌্যাব-৪ ও র‌্যাব-১০ এর তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তৎপরতায় বৃদ্ধির মাধ্যমে উক্ত ক্লুলেস হত্যাকান্ডের আসামী শনাক্ত করতঃ ৩০ মে ২০২৫ তারিখ ০০:২০ ঘটিকায় ডিএমপির কোতয়ালী থানাধীন সদরঘাট লঞ্চ র্টামিনাল এর সামনের এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডে প্রধান আসামী লাবন(৩০)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর