1. admin@dailyajkerdurnity.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কালিয়াকৈরে সরকারি কলেজের নব-নির্মিত ভবণের উদ্বোধন মাদকবিরোধী অভিযানে গাঁজা উদ্ধার, নারী আসামি গ্রেফতার* বরগুনার অভিযানে আমতলী থানা এলাকা থেকে ০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০১ (এক) জন আসামী গ্রেফতার মিঠামইনে জমজমাট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া সদরে ০৯ জনকে গ্রেফতার ও  ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান বিশেষ কৌশলে ৩ কেজি গাঁজা পাচারকালে ০২ জন গ্রেফতার–ডিএনসি_বগুড়া জন্মদিনে সবার কাছে দোয়া চাইলেন মো. হাবিবুর রহমান ভূঁইয়া জগন্নাথপুর ভূমি অফিসে অনিয়মের অভিযোগ সরকারি ফি’র বাইরে টাকা আদায়ের অভিযোগ, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ নায়েবের বিরুদ্ধে আশুলিয়ায় স্ত্রী-সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ, রামদাসহ স্বামী আটক সাভারে পুলিশ হত্যাকারীকে গ্রেফতার

সাভারে পুলিশ হত্যাকারীকে গ্রেফতার

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত

 

ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলায় মোট ৩৫ জনকে আসামি করা হয়েছে।

 

 

নিহত পুলিশ সদস্যের স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে সাভার মডেল থানায় হত্যা মামলাটি দায়ের করেন।মামলায় জহিরুলসহ ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

 

 

হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি জহিরুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

গ্রেপ্তার জহিরুল সাভারের বড়দেশী এলাকার মোসলেম উদ্দিনের ছেলে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে বৃদ্ধ এক রিকশাচালককে মারধরের প্রতিবাদকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। পরে সেটিই আলতাফ হোসেন হত্যাকাণ্ডে গড়ায়।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর