1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

সাভার আশুলিয়ায় মাদকের দাপট হাতের নাগালে ইয়াবা গাঁজাসহ হিরোইন ও মদ

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২০৯ বার পঠিত

নাজমুল হক ইমু:আশুলিয়া প্রতিনিধি

ঢাকা জেলার শিল্পাঞ্চল সাভার উপজেলার আশুলিয়ায় মাদকের করাল ছায়া দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, এখানে যেন মাদক এখন হাতের নাগালে — ইয়াবা, গাঁজা, মদ, হিরোইনসহ প্রায় সব ধরনের নেশাজাত দ্রব্য সহজেই পাওয়া যাচ্ছে।

জানা গেছে, আশুলিয়ার বিভিন্ন এলাকার অলিগলিতে, শ্রমিকবহুল বাসাবাড়ি, খোলা মাঠ, এমনকি কিছু চায়ের দোকানেও মাদকের অবাধ লেনদেন চলছে। স্থানীয় কিছু অসাধু ব্যক্তি ও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এসব ব্যবসা দীর্ঘদিন ধরে চললেও কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ।

একজন স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন,“আমরা পরিবার নিয়ে অনেক বছর ধরে এখানে থাকি। আগে এতটা ভয় ছিল না, এখন সন্তানদের স্কুলে পাঠাতে ভয় লাগে — রাস্তাঘাটে ইয়াবা সেবনকারীদের আনাগোনা, সন্ধ্যার পর উঠতি বয়সী ছেলেদের জটলা”

মাদকের বিস্তার আশুলিয়ার ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। অনেক তরুণ শ্রমিক মাদকাসক্ত হয়ে অপরাধে জড়িয়ে পড়ছে। চুরি, ছিনতাই এমনকি সহিংসতাও বাড়ছে বলে জানান স্থানীয় এক স্কুল শিক্ষক।

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ নিয়মিত অভিযান চালানোর দাবি থাকলেও বাস্তবচিত্র ভিন্ন। আশুলিয়া থানার এক পুলিশ কর্মকর্তা জানান।

 আমরা নিয়মিত অভিযান চালাই, তবে মাদক চক্রগুলো খুব সংগঠিত এবং বারবার অবস্থান পাল্টায়। জনগণের সহযোগিতা পেলে আরও কার্যকর অভিযান সম্ভব”

বিশেষজ্ঞরা বলছেন মাদক নির্মূলে শুধু পুলিশের অভিযান যথেষ্ট নয়। প্রয়োজন সামাজিক সচেতনতা, পরিবারভিত্তিক নজরদারি, এবং মাদকাসক্তদের জন্য পুনর্বাসন ও কাউন্সেলিং সেবা।

আশুলিয়া আজ শুধুই একটি শিল্পাঞ্চল নয়, বরং মাদক ব্যবসায়ীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে। এখনই যদি প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণ একত্রে সচেতন না হয়, তবে এর ভবিষ্যৎ হতে পারে ভয়াবহ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর