
নিজস্ব প্রতিনিধি, সাভার:
আশুলিয়া ঐক্য সেন্ট্রাল প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোঃ জিল্লুর রহমান টরিক ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন রাজুসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
সাক্ষাৎকালে প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।মতবিনিময়কালে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনস্বার্থে গণমাধ্যমের ভূমিকা এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। এ সময় সাংবাদিকরা আশুলিয়া এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, জনগণের কল্যাণে সঠিক তথ্য তুলে ধরার পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরতে তারা দায়িত্বশীল ভুমিকা পালন করবে।