1. admin@dailyajkerdurnity.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লার নিখুঁত প্রশাসন স্থানীয়দের কাছে প্রশংসার যোগ্য

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯১ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার দায়িত্বগ্রহণের পর থেকেই অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লা স্থানীয় জনগণের মাঝে বিশেষ শ্রদ্ধা ও আস্থা অর্জন করেছেন। থানায় মনিরুজ্জামান মোল্লার নেতৃত্বে বিভিন্ন ধরনের অপরাধ ও দুর্নীতি মোকাবেলায় ইতিবাচক পরিবর্তন এসেছে।

স্থানীয়রা জানিয়েছেন, থানার কার্যক্রম আরও স্বচ্ছ, দ্রুত এবং ফলপ্রসূ হয়েছে। দীর্ঘদিন ধরে বিচারহীন থাকা কিছু মামলা দ্রুত সমাধান হয়েছে এবং অপরাধীরা দায়িত্বশীলতার সঙ্গে শাস্তি পেয়েছে। একই সঙ্গে, স্থানীয় জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তিনি থানার সেবা আরও জনমুখী করেছেন।এলাকার কিছু নিরীহ মানুষ জানান মনিরুজ্জামান মোল্লার নেতৃত্বে থানায় নিরাপত্তা এবং প্রশাসনের মান ব্যাপক উন্নতি লক্ষ্য করেছি। তিনি সত্যিই জনগণের প্রতি যত্নশীল এবং দায়িত্বপরায়ণ,স্থানীয়রা এভাবে মন্তব্য করেছেন।

মনিরুজ্জামান মোল্লা জানান, “আমার লক্ষ্য হলো জনগণের আস্থা অর্জন করা এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে থানার কার্যক্রমকে আরও কার্যকর করা। আমি চাই সবাই নিরাপদে এবং বিশ্বাসের সঙ্গে আমাদের থানার সেবা পেতে পারে।

পুলিশ বিভাগের অভ্যন্তরে তার কঠোর পরিশ্রম,সততা এবং দায়িত্ববোধের জন্য তাকে সমাদৃত করা হয়েছে। এই ধরনের নেতৃত্ব স্থানীয় সম্প্রদায়ের মধ্যে পুলিশি সেবা ও ন্যায়বিচারের প্রতি আস্থা আরও দৃঢ় করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর