
ঢাকা জেলা প্রতিনিধি :
আশুলিয়ার বিভিন্ন জায়গায় রাত হলেই নেশার টাকা জোগাড় করার জন্যে পোশাক শ্রমিক থেকে শুরু করে সাধারণ জনগণকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব কেরে নিতো এই চক্রটি।
এলাকাবাসীর কাছে থেকে জানা যায়,ইউনিক বাস স্ট্যান্ড এলাকায় একটি সঙ্ঘবদ্ধ ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে মোবাইল,টাকা পয়সা ছিনতাই করা সহ শারীরিকভাবে জখম করে পথচারীদের এবং যাত্রীদের নাজেহাল করে আসছে।ঘটনাস্থলের বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে রাতভর অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।
পরিকল্পিত অভিযানে ৫টি স্থানে একযোগে তল্লাশি চালিয়ে কুখ্যাত ছিনতাইকারী চক্রের ৬ জন সদস্যকে গ্রেফতার করা হয়।
অভিযানের সময় ছিনতাইকারীদের স্বীকারোক্তির ভিত্তিতে একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে চাইনিজ কুড়াল, চাপাতি, ছুরি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে আশুলিয়া-বাইপাইল মহা-সড়ক এলাকায় ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল।
গ্রেফতারকৃত আসামিরা:১. আজহার (৩২), মধ্য গাজীরচট।২. রকিবুল (২৩), মধ্য গাজীরচট।৩. কাওসার (২৪), উত্তর গাজীরচট,৪. আফজাল (২৯), মধ্য গাজীরচট।৫. জুঁই (২৬), মধ্য গাজীরচট।৬. আরিফুল ইসলাম (২৩), মধ্য গাজীরচট।উদ্ধারকৃত জিনিসপত্র: ৯টি চাপাতি,১টি চাইনিজ কুড়াল,২টি ছুরি,৯টি অপরাধ মূলক প্রমাণ সম্বলিত মোবাইল ফোন জব্দ করা হয়।
জামগড়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে সফল অভিযানের ফলে দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা এই ছিনতাইকারী চক্রের কার্যক্রম গুলো বন্ধ হয়েছে। ফলে গাজীরচট সহ আশেপাশের এলাকায় সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
অভিযান শেষে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত অস্ত্রসমূহ আইনগত প্রক্রিয়ার জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।