1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

সৈয়দ ফয়সালের আহ্বান: অন্যায়ের বিরুদ্ধে এক হও”

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৮৬ বার পঠিত

 

মোঃ হাবিবুর রহমান দীপু : চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।। হবিগঞ্জের ‎চুনারুঘাট উপজেলার ২নংআহাম্মদাবাদ ইউনিয়নে বিএনপির আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী আলহাজ্ব এস.এম. ফয়সলের সমর্থনে এক নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এস.এম. ফয়সল।
তিনি বলেন আমাকে একটিবার আপনার ভোট দিয়ে জয়ী করুন,আমি আপনাদের সেবক হয়ে বাচতে চাই।
ফয়সল সাহেব বলেন, অতীতে যারাই আপনাদের ভোটে নির্বাচিত হয়েছেন শুধু আশা দিয়ে। কোন আশানুরূপ উন্নয়ন করেন নাই,শুধু গোলা পানিতে মাছ শিকার করেছেন। মন্ত্রী হলেন কি দিলেন জনগণকে? আমি একবার নির্বাচিত হই আশা করি হবিগঞ্জ ৪ আসন হবে একটা উন্নয়নের মাইলফলক।
আসুন ঐক্যবদ্ধ হই, দূর্নীতি, লুটতরাজ, জুলুমবাজের বিরুদ্বে। কথা দিলাম আইনের শাসন কায়েম হবে। উক্ত সভায় সভাপতিত্ব করেন, মোঃসালেহ উদ্দিন বাবরু , সভাপতি ২নং ইউ পি, বিএনপি।
‎এ সময় বক্তব্য রাখেন,হবিগঞ্জ জেলা বি এন পি,র সহ সভাপতি মাধবপুর উপজেলার বারবার নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ আলহাজ্ব মোঃ শাহজান,সায়হাম গ্রুপের ব্যবস্থাপক ইন্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক, বি এন পি সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্সাদিন শামসু আবু সালেহ মোঃ শফিকুর রহমান,এম এ হাই- পি পি হবিগঞ্জ জজকোর্ট, উপাধক্ষ্য মোঃ মোজাম্মেল হক,সাবেক সাধারন সম্পাদক বি এন পি,সাবেক চেয়ারম্যান এডঃ সরকার মোঃ শহিদ,১নংইউ পি চেয়ারম্যান মোঃ আলী,এডঃ মনিরুল ইসলাম টুলু,মীর সিরাজ আলী সাধারন সম্পাদক ,এডঃ মোজাম্মেল হোসেন চৌঃ ফয়সল এ পি পি জজকোর্ট, আলা উদ্দিন রনি সাংবাদিক ও সাধারন সম্পাদক পৌর বি এন পি মাধবপুর, সফিক মিয়া মহালদার,আ ঃ হামিদ মাস্টার, শ্যামল,মোজাহিদ,শামীম, জাতীয় সাংবাদিক সংস্থা মাধবপুর শাখার সাধারন সম্পাদক বি এন পি নেতা রায়হান আহমেদ সম্রাট সহ চুনারুঘাট – মাধবপুরের বি এন পি অঙ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
‎ অনুষ্ঠিত জনসভায় সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর