1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

স্ত্রীসহ বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নানের আয়কর নথি জব্দ

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১১৫ বার পঠিত
দুর্নীতির অভিযোগ থাকায় বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৩০ মার্চ) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
এদিন দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান তাদের আয়কর নথি জব্দ চেয়ে পৃথকভাবে আবেদন করেন।
আবেদনে বলা হয়, শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগম করদাতা। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর নথি খোলার সময় থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ এবং বিবিধ অংশসহ যাবতীয় নথি জব্দ করা দরকার। শুনানি শেষে বিচারক তাদের আয়কর নথি জব্দের আদেশ দেন।
২০২১ সালের ১২ জুন এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান পদোন্নতি পেয়ে বিমান বাহিনী প্রধানের দায়িত্ব নেন। এরপর ২০২৪ সালের ১১ জুন অবসরে যান তিনি।
শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৫ সালের ৫ মে বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান ও তার পরিবারের তিন সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত। পরদিন আব্দুল হান্নানের জমি, বাড়ি, ফ্ল্যাট জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়। এরপর গত ২৪ মে হান্নান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর