1. admin@dailyajkerdurnity.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কালিয়াকৈরে সরকারি কলেজের নব-নির্মিত ভবণের উদ্বোধন মাদকবিরোধী অভিযানে গাঁজা উদ্ধার, নারী আসামি গ্রেফতার* বরগুনার অভিযানে আমতলী থানা এলাকা থেকে ০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০১ (এক) জন আসামী গ্রেফতার মিঠামইনে জমজমাট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া সদরে ০৯ জনকে গ্রেফতার ও  ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান বিশেষ কৌশলে ৩ কেজি গাঁজা পাচারকালে ০২ জন গ্রেফতার–ডিএনসি_বগুড়া জন্মদিনে সবার কাছে দোয়া চাইলেন মো. হাবিবুর রহমান ভূঁইয়া জগন্নাথপুর ভূমি অফিসে অনিয়মের অভিযোগ সরকারি ফি’র বাইরে টাকা আদায়ের অভিযোগ, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ নায়েবের বিরুদ্ধে আশুলিয়ায় স্ত্রী-সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ, রামদাসহ স্বামী আটক সাভারে পুলিশ হত্যাকারীকে গ্রেফতার

হবিগঞ্জের চুনারুঘাটে শ্বশুরের লালসার শিকার পুত্রবধূ, ঘরে আগুন

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পঠিত

 

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ১ নং গাজীপুর ইউনিয়নের দুধপাতিল গ্রামে শ্বশুরের লালসার শিকার হয়েছেন তারই পুত্রবধূ। এ ব্যাপারে ভুক্তভোগী বিচার চাইয়া আদালতে মামলা দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১/০৬/২০২৬ ইং তারিখ রবিবার সকাল ১০:০ ঘটিকায় ভুক্তভোগীর শ্বশুর মোঃ রুহুল আমিন জোরপূর্বক মহিলার রুমে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করে। মহিলার আর্তচিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করতে চাইলে রুহুল আমিন তাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে।

 

 

ঘটনার খবর পেয়ে উক্ত ওয়ার্ডের জনপ্রতিনিধি সেলিম আহমেদ সোনাই মিয়া ঘটনাস্থলে আসলে অভিযুক্ত তার উপরও চড়াও হয়। এলাকাবাসী তাকে আটক করতে চাইলে কৌশলে সে পালিয়ে যায় ভুক্তভোগী জানান, দীর্ঘদিন ধরে তিনি তার শ্বশুর কর্তৃক এহেন আচরণে অতিষ্ঠ। উল্লেখ্য, রুহুল আমিন বিভিন্ন সময় তার উপর কুদৃষ্টি, কুপ্রস্তাব ও খারাপ অঙ্গভঙ্গি করতেন।

 

 

ভুক্তভোগীকে স্বামী ত্যাগ করতে চাপ দিয়ে তিনি বলতেন, “তোমার স্বামী অক্ষম, তাকে ত্যাগ করে আমার কাছে চলে এসো।” এ বিষয়ে ভুক্তভোগী তার স্বামীসহ পরিবারকে জানালে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন তার ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করে।তার চিৎকারে প্রতিবেশীরা এসে রুহুল আমিনকে পুত্রবধূর উপর দেখতে পান এবং তাকে রক্ষা করার চেষ্টা করেন। পরবর্তীতে অভিযুক্ত মেয়েটির ঘরের দরজা বন্ধ করে ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এলাকাবাসীর চেষ্টায় আগুন নেভানো হয়।স্থানীয় মুরুব্বিরা জানান, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং ঘটনার সত্যতা পাই।এলাকাবাসী এই ঘৃণ্য অপরাধের দ্রুত বিচার দাবি করেছেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর