1. admin@dailyajkerdurnity.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

হবিগঞ্জে বিজিবি-সেনাবাহিনীর যৌথ অভিযানে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯২ বার পঠিত

মোঃ হাবিবুর রহমান দীপু :চুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধি 

চুনারুঘাট (হবিগন্জ) প্রতিনিধি।।হবিগঞ্জে অভিনব কায়দায় ট্রাকে পাথরের নিচে লুকানো ভারতীয় পণ্য পাচারের সময় বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল ও যানবাহন জব্দ করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী সীমান্তবর্তী এলাকায় একাধিক অভিযানে এসব মালামাল জব্দ করে ৫৫ বিজিবি।

 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বানিয়াচং উপজেলার বাঘজোর বাজার এলাকার একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় শাহী জিরা ও ফুচকাসহ ভারতীয় মালামালে ভর্তি তিনটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য প্রায় ২ কোটি ৪৬ লক্ষ ৬২ হাজার ৫০০ টাকা। তবে অভিযানের আগাম খবর পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

 

এছাড়া মাধবপুর উপজেলার সাতছড়ি-চুনারুঘাট রোডের তেলিয়াপাড়া ও মুক্তিযুদ্ধ চত্ত্বর এলাকায় পৃথক অভিযানে অভিনব কায়দায় লুকানো অবস্থায় আরও ভারতীয় ফুচকা, জিরা ও চকলেট উদ্ধার করা হয়। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬১ লক্ষ ১৭ হাজার টাকা।

 

একই দিনে মনতলা, কাকমারাছড়া, গুটিবাড়ী, সিন্দুরখান ও হরিণখোলা সীমান্ত ফাঁড়ির আওতাধীন এলাকায় পরিচালিত আরও ৪টি অভিযানে ৩২ কেজি ভারতীয় গাঁজা, বিপুল পরিমাণ ফুচকা ও দামী শাড়ি জব্দ করা হয়। যার সিজার মূল্য দাঁড়ায় প্রায় ৬১ লক্ষ ৭৫ হাজার টাকা।

 

মোট ৯টি অভিযানে জব্দকৃত পণ্য ও যানবাহনের সিজার মূল্য প্রায় ৪ কোটি ৬৯ লক্ষ ৫৪ হাজার ৫০০ টাকা।

 

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন,

  1. “দেশের সীমান্ত সুরক্ষা ও সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। বিজিবি জনগণের আস্থার প্রতীক, তাই চোরাচালান ও মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।”

জব্দকৃত সকল পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে। পাশাপাশি চোরাকারবারি চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী জনগণকে মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে বিজিবি।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর