1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

হবিগঞ্জ সদর উপজেলায় এক দরিদ্র নারী গ্রাহকের বিদ্যুৎ বিল ২ কোটি ৫৭ লাখ ৩৫ হাজার

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩২ বার পঠিত

হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের এক দরিদ্র নারী গ্রাহকের বিদ্যুৎ বিলে ২ কোটি ৫৭ লাখ ৩৫ হাজার ১০৪ টাকা পরিশোধযোগ্য অর্থ দেখানো হয়েছে। চলতি মাসের বিল হাতে পেয়ে ওই নারী ও তাঁর পরিবারের সদস্যরা বিস্মিত হয়ে পড়েন। পরিবার সূত্রে জানা গেছে, আগে গ্রাহকের দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে বিদ্যুৎ বিল আসছিল। তবে চলতি মাসের বিলে হঠাৎ করে অস্বাভাবিকভাবে কোটি টাকার বেশি অর্থ উল্লেখ করা হয়।

 

 

বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোচনা শুরু হয়। পরে বিলের কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।হবিগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা যায়, এটি কোনো প্রকৃত বিল নয়; তথ্য এন্ট্রির সময় সৃষ্ট একটি সংখ্যাগত ভুলের কারণে এমনটি হয়েছে। পরে বিষয়টি যাচাই করে বিলটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়।

 

 

হবিগঞ্জ জেলা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার (জিএম) মো. জিল্লুর রহমান জানান, কম্পিউটারে তথ্য ইনপুট দেওয়ার সময় ভুলের কারণে বিলের পরিমাণ অস্বাভাবিক দেখানো হয়েছিল। বিষয়টি সংশোধন করা হয়েছে। গ্রাহককে সংশোধিত বিল অনুযায়ী অর্থ পরিশোধ করতে হবে।

 

 

স্থানীয়রা বলছেন, এ ধরনের ভুলের কারণে সাধারণ গ্রাহকদের অপ্রয়োজনীয় হয়রানি ও উদ্বেগ তৈরি হয়। তাই বিল প্রস্তুতের আগে তথ্য যাচাইয়ে আরও সতর্কতা প্রয়োজন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর