1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

১৯৮৫ ব্যাচের পুনর্মিলনীতে মিলল হৃদয়ের বাঁধন

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

এইচ এম শাহিন আলম  প্রতিনিধি 

বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়, বাঙ্গরা বাজার থানা, মুরাদনগর, কুমিল্লা বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের ১৯৮৫ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হলো এক স্মরণীয় ও আবেগঘন পুনর্মিলনী অনুষ্ঠান। বহু প্রতীক্ষিত এই আয়োজন বিদ্যালয়ের চত্বরে মিলনমেলার আবহ সৃষ্টি করে। দীর্ঘদিন পর পুরনো সহপাঠীদের মুখোমুখি হয়ে সবাই ফিরে যান শৈশবের সেই নির্মল দিনগুলিতে।

প্রথম পর্বে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য আলোচনা সভা।

সভাপতিত্ব করেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান সেলিম।

অনুষ্ঠানের উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক স্বপন চন্দ্র লোদ।

প্রধান আলোচকের আসনে ছিলেন সাবেক প্রধান শিক্ষক আব্দুর রহমান ভূঁইয়া, যিনি তাঁর বক্তব্যে ৮৫ ব্যাচের শিক্ষার্থীদের সাফল্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মিয়া গোলাম সারোয়ার, উপাধ্যক্ষ, শ্রীকাইল সরকারি কলেজ।

তাঁর প্রাণবন্ত বক্তব্যে উঠে আসে শিক্ষার গুরুত্ব এবং প্রাক্তন শিক্ষার্থীদের সমাজে অবদান রাখার আহ্বান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথিবৃন্দ: ১. মোঃ খলিল আখন্দ, অধ্যাপক, বঙ্গবন্ধু সরকারি কলেজ, নাগাইশ

২. এম এ মতিন সরকার, প্রধান শিক্ষক, বারানি উচ্চ বিদ্যালয়

৩. আবদুল কাইয়ূম, সিনিয়র মার্কেটিং অফিসার, দি বারাকা হাসপাতাল

৪. মাওলানা সফিকুল ইসলাম ভূঁইয়া, সভাপতি, এডহক কমিটি, অত্র বিদ্যালয়

৫. আলহাজ্ব আনিসুর রহমান খান, সাবেক অভিভাবক সদস্য, ফরিদ উদ্দিন কলেজ

৬. আবু কাউছার মিয়া, সদস্য, এডহক কমিটি

স্বারক বক্তা ও সঞ্চালনা এই অনুষ্ঠানে বিশেষ স্বারক বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ হুমায়ুন কবির, ৮৫ ব্যাচের শিক্ষার্থী, যিনি তাঁর আবেগঘন বক্তৃতায় সেই সময়কার স্মৃতি ও বিদ্যালয়ের শিক্ষকদের অবদানের কথা তুলে ধরেন।

দ্বিতীয় পর্বে শুরু হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। গান, কবিতা, নাটক ও নৃত্যের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সকলে উপভোগ করেন।

পুরো অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্বাবধান করেন ৮৫ ব্যাচের প্রিয় শিক্ষার্থী মোহাম্মদ হুমায়ুন কবির। তাঁর নিরলস প্রচেষ্টা ও দক্ষ ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

এই মিলনমেলা প্রমাণ করলো যে বিদ্যালয়ের স্মৃতি কখনো পুরনো হয় না। ৮৫ ব্যাচের শিক্ষার্থীদের এই ঐক্য ও ভালোবাসা ভবিষ্যত প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠান শেষে সকল অতিথি এবং প্রাক্তন শিক্ষার্থীদের জন্য এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর