1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিঃ এর অফিস উদ্বোধন ও মাইলস্টোনের নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৩৯ বার পঠিত

মীর জেসান হোসেন তৃপ্তী:

বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিঃ এর অফিস উদ্বোধন উপলক্ষে ও মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্বরণে এক দোয়া অনুষ্ঠান বৃহস্পিতিবার দুপুর ১১টায় টেকনিকালের দারুসালামের তৃতীয় তলায় নিজেস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের অর্থ-সম্পাদক মোঃ ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বক্তব্য শুরুতে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের রুহের মাগফিরত কামনায় এক মিনিট নিরাবতা পালন ও সুরা ফাতিহা পাঠ করেন। এ সময় তিনি বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যে ক্ষতি তা অপুরনীয়। যারা অসুস্থ্য তাদের পাশে দাঁড়ানোর আমাদের সকলের দায়ীত্ব ও কর্তব্য।

অফিস উদ্বোধন করে ঢাকা প্রেস ক্লাবের সভাপতি বলেন,বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিঃ ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব যৌথভাবে দেশের ক্লান্তিলগ্নে নিরলস ভাবে কাজ করে চলেছে। এ সময় তিনি আরো বলেন,সব সময় হতদরিদ্র ও ভূমি মানুষের মৌলিক অধিকার, আর সেই অধিকার নিশ্চিত করতে আমরা আন্দোলনে নেমেছি। আমরা ভূমি মানুষের অধিকার আদায় করে ঘরে ফিরবো। অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সংগঠনের সাধারন সম্পাদক মোঃ আজাহার আলী। তিনি এ সময় বলেন,৩০৯৫টি ভূমিহীন পরিবারকে ০.৫ শতাংশ করে সরকারি খাস জমি বুঝিয়ে দেওয়ার কার্যক্রম দ্রুত শুরু করা অতি জরুরি। আমরা প্রায় আট বছর ধরে ধারাবাহিকভাবে ভূমিহীনদের পক্ষে আন্দোলন করছি।আমরা আইনগত লড়াই করে জয়ী হয়েছি কিন্ত এখনো ভূমির দখল বুঝে পায়নি। আমার আশা অতিদ্রুত সরকার ব্যবস্থা করবেন। তিনি বলেন, হাইকোর্টে রিট দায়ের করা হলে আদালত ৩০৯৫টি পরিবারের পক্ষে রায় দেন। ১৭ মার্চ ভূমি মন্ত্রণালয়ে এই সংক্রান্ত নির্দেশনাও পাঠানো হয়েছে। অফিস উদ্ভোধন অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন,মিসেস মাকসুদা,মাহমুদা আক্তার,জুয়েল,আসিক প্রমূখ। সভাপতি তার সমপনী বক্তব্যে বলেন,আমরা সমাজের অবহেলিত মানুষের উন্নয়নে কাজ করে চলেছি, সকলের সহযোগিতা পেলে এর ধারাবাহিকতার আরো উন্নতি করার চেষ্টা করব। এই প্রকল্প বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে গৃহহীন থাকা পরিবারগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং একটি টেকসই সামাজিক পরিবর্তনের সূচনা ঘটবে বলেও তারা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর