
স্টাফ রিপোর্টার:
পলি রানী সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন শিবপুর গ্রামের মৃত-রবীন্দ্র চন্দ্র সরকার ও অনুমতি রানী সরকারের দ্বিতীয় কন্যা সন্তান । বিগত ২১/০৮/২০২৫ ইং তারিখ রোজ রবিবার ফেসবুক আইডি হতে ধর্ম অবমাননার একটি পোস্ট ভাইরাল হয় এবং ২৪/০৮/২০২৫ ইং তারিখ ধর্মীয় অনুভূতিতে আঘাত হওয়ায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং পলি রানী সরকারের বাড়ি ভাঙচুর হয়। পলি রানী সরকার ও তার স্বামী তন্ময় কিশোর রায়- কে আসামি করে নবীনগর থানায় ধর্ম অবমাননার মামলা রুজু হয়। পলি রানী সরকারের পরিবারের সাথে যোগাযোগ করা হলে এটি সম্পূর্ণ ষড়যন্ত্র বলে দাবি করেন। তারা আরো বলেন পলি সরকারের নামে ফেসবুক আইডিটি পলি রানী সরকারের নয়। অদ্য বিকাল ৩ ঘটিকায় পূর্বের ফেসবুক পোস্ট করাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় এবং পলি রানী সরকারের বাড়ি ভাঙচুর হয়। পলি রানী সরকারের পরিবার বিষয়টি সম্পূর্ণ ষড়যন্ত্র দাবি করেন।