
রিপোর্ট : সালাউদ্দিন সোহেল
হাওর উপজেলা মিঠামইনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত।
হাওর উপজেলা মিঠামইনে গণঅভ্যুত্থান দিবস পালিত হয়। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। দিবস টি উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পর্যায়েএবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন।
মিঠামইনে উপজেলা হলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইফুল ইসলামের সভাপতিত্বে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ৩জন জুলাই যোদ্ধা উপস্থিত ছিলেন ১/শাফায়েত হায়দার ২/ আকরাম হোসেন ৩/ মোজাম্মেল হক, সর্বসাকিন গোপদিঘী। এ অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা প্রদান ও উপঢৌকন প্রদান করা হয় । আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা, রচনা, কবিতা আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করে।