1. admin@dailyajkerdurnity.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কালিয়াকৈরে সরকারি কলেজের নব-নির্মিত ভবণের উদ্বোধন মাদকবিরোধী অভিযানে গাঁজা উদ্ধার, নারী আসামি গ্রেফতার* বরগুনার অভিযানে আমতলী থানা এলাকা থেকে ০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০১ (এক) জন আসামী গ্রেফতার মিঠামইনে জমজমাট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া সদরে ০৯ জনকে গ্রেফতার ও  ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান বিশেষ কৌশলে ৩ কেজি গাঁজা পাচারকালে ০২ জন গ্রেফতার–ডিএনসি_বগুড়া জন্মদিনে সবার কাছে দোয়া চাইলেন মো. হাবিবুর রহমান ভূঁইয়া জগন্নাথপুর ভূমি অফিসে অনিয়মের অভিযোগ সরকারি ফি’র বাইরে টাকা আদায়ের অভিযোগ, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ নায়েবের বিরুদ্ধে আশুলিয়ায় স্ত্রী-সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ, রামদাসহ স্বামী আটক সাভারে পুলিশ হত্যাকারীকে গ্রেফতার

মিঠামইনে জমজমাট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

খাশাপুর নিউ পলাশ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন সরালিয়াহাটি একাদশ

 

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার সাউদহাটি যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

 

ফাইনালে মুখোমুখি হয় শক্তিশালী খাশাপুর নিউ পলাশ একাদশ ও সরালিয়াহাটি একাদশ। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় প্রতিপক্ষকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সরালিয়াহাটি একাদশ।খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল দর্শকদের উপচেপড়া ভিড়। দুই দলের খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য, আক্রমণ-পাল্টা আক্রমণ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে পুরো সময়জুড়ে উত্তেজনা বিরাজ করে। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত জয় তুলে নেয় সরালিয়াহাটি একাদশ।
ফাইনাল খেলায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়ানুরাগী দর্শক এবং জেলার কৃতী সাবেক ফুটবলাররা উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।

 

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং এলাকায় সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করাই এ টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য। এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে এ আয়োজন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর