1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

দেবিদ্বারে বিএনপি নেতা আ: আউয়াল খানের ৫ম মৃত্যু বার্ষিকী পালিত

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২০৯ বার পঠিত

এইচ এম শাহীন আলম চৌধুরী:

কুমিল্লা দেবিদ্বারে নানা আয়োজনে বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা প্রয়াত আব্দুল আউয়াল খানের ৫ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে দেবিদ্বার উপজেলার কাশারিখোলা মাদ্রাসা মাঠে স্মরণসভা, দোয়া মহফিল ও তাবারুক বিতরণের মাধ্যমে মরহুমের মৃত্যু বার্ষিকী পালিত হয়।

মরহুম আব্দুল আউয়াল খান স্মৃতি সংসদের আয়োজনে বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারন সম্পাদক এম,এ, আউয়াল খানের সভাপতিত্বে এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসীম উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া।

উক্ত স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য একরামুল হক বিপ্লব, বেলাল হোসেন, মোস্তফা খান সফরী, শেখ মোহাম্মদ শামিম, এডভোকেট জিয়া উদ্দিন (জিয়া), মুক্তাদুল করিম বাবুল, বিএনপি নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ-মীর নেওয়াজ আলী, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মহসীন মোল্লাহ, বিএনপি কুমিল্লা (উঃ) জেলা আহবায়ক আক্তারুজ্জামান সরকার, বিএনপি কুমিল্লা (উঃ) জেলার সাবেক যুগ্ম-সম্পাদক ব্যারিস্টার রিজভিউল আহসান মূন্সী, প্রয়াত বিএনপি নেতা আব্দুল আউয়াল খানের পুত্র যুবদল কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান খান ও কেন্দ্রীয়, জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভার পুর্বে প্রয়াত বিএনপি নেতা আব্দুল আউয়াল খানের কবর জিয়ারত করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, প্রয়াত আব্দুল আউয়াল খান ঢাকা কলেজের সাবেক ভিপি, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় (কুমিল্লা বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি গত ২০২০ সালে মহামারী করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর