1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

মাদারীপুর ও ঝিনাইদহ জেলায় পৃথক অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার ৯ জন

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৪২ বার পঠিত
  1. মাদারীপুর প্রতিনিধিঃ

 গত রাত আনুমানিক ৩ টায় মাদারীপুর সদর উপজেলার শিড়খাড়া ইউনিয়নের ঘুনসি এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করে ১টি ৭.৬৫ মিঃমিঃ পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড এ্যামোনিশন, ১টি .৩০৩ কাটা রাইফেল, ১টি এয়ারগান, ১২০ রাউন্ড এয়ারগানের গুলি এবং বিভিন্ন প্রকার ধারালো দেশীয় অস্ত্র সহ ৬ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মিলন সব্যসাচী(৫৪), কামাল মাতাব্বর‌(৫৩), খাদিজা(২৩), লাকি বেগম(৪৫), পারুল (৪৫) এবং মনু মাতাব্বর(৫০)।

অন্যদিকে গত রাত আনুমানিক ১ টায় ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার টেকরা বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সাইফুল ইসলাম পাভেল (৩৬), সবেদ আলী মোল্লা (৫৫) এবং মোহাম্মদ আলী রাজ শেখ (২১) নামক তিন জন ব্যক্তি এলাকাবাসীর হাতে গণপিটুনির শিকার হয়। সংবাদ প্রাপ্তির সাথে সাথে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ বাহিনীর টহল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিন জন ব্যক্তিকে গ্রেফতার এবং ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৮ রাউন্ড এ্যামোনিশন ও ২টি মোটরসাইকেল উদ্ধার করে। গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্য সাইফুল গণপিটুনির কারণে অতিরিক্ত অসুস্থ হয়ে পড়লে তাকে জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর