1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

দেবীদ্বার প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২১১ বার পঠিত

এইচ এম শাহিন আলম চৌধুরী 

কুমিল্লা জেলাস্থ দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় উপজেলার কালাম হোটেল সংলগ্ন হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।

দেবীদ্বার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় দৈনিক কালের কন্ঠ দেবীদ্বার প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার’র সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর দেবীদ্বার প্রতিনিধি মো. আক্তার হোসেন, দৈনিক আজকালের খবর দেবীদ্বার প্রতিনিধি এআর আহমেদ হোসাইন, দৈনিক ভোরের সূর্যদয় দেবীদ্বার প্রতিনিধি মো. রাজিব সরকার, দৈনিক নাগরিক ভাবনা সিনিয়র স্টাফ রিপোর্টার এম জে এ মামুন, মাইটিভি দেবীদ্বার প্রতিনিধি মো. সোহেল রানা, এশিয়ান টিভি দেবীদ্বার প্রতিনিধি মো. নেসার উদ্দিন, বাংলার আলোড়ন দেবীদ্বার প্রতিনিধি আব্দুল আলীম প্রমূখ।

বক্তব্যে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের ভূমিকা, নিয়মিত রিপোর্টিং, সাংবাদিকদের অধিকার ও দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, একটি সক্রিয় ও দায়িত্বশীল প্রেসক্লাব গড়ে তুলতে নিয়মিত সভা ও মতবিনিময়ের বিকল্প নেই।

সভায় সর্বসম্মতিক্রমে মাসিক কার্যপরিকল্পনা নির্ধারণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি স্থানীয় সমস্যাগুলো তুলে ধরতে ও সাংবাদিকতা পেশাকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

উপস্থিত সকলের সাথে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় পরে বিজয় টিভি দেবীদ্বার প্রতিনিধি মো. এনামুল হক এনামকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব প্রদান এবং সাংবাদিক আব্দুল আউয়াল ভূইয়া, সাংবাদিক মো. শরিফ, আব্দুল আউয়াল সরকার, মো. আবুল কালামকে সর্বসম্মতি ক্রমে প্রেসক্লাবের নতুন সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, উক্ত উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো. রুহুল আমিন হাজারী, সাংবাদিক মনির মোশাররফ, সাংবাদিক মো. শাহ জালাল, মো. মামুনুর রশিদ, মো. পারভেছ সরকার, মো. আব্দুল হালিম প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর