1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

টঙ্গীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৪০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে টঙ্গীর কলেজ গেইট এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং স্থানীয় সাংবাদিক সমাজ।

মানববন্ধনে অংশগ্রহণ করেন এনসিপির যুবশক্তি কেন্দ্রীয় কমিটির সংগঠক মো. মহসিন উদ্দিন, যুবশক্তি গাজীপুর মহানগর শাখার সভাপতি প্রার্থী আকাশ ঘোষ, দৈনিক খবর পত্রের সাংবাদিক মো. বশির আহম্মেদ, প্রতিদিনের কাগজের সাংবাদিক আশিকুর রহমান, কালের কণ্ঠের সংবাদকর্মী রবিউল ইসলাম সহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, “সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে—যা পুরো জাতিকে হতবাক করেছে। এটি কেবল একটি হত্যাকাণ্ড নয়, বরং স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।”

তারা সরকারের কাছে দাবি জানান, অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব হওয়া উচিত। সাংবাদিক তুহিন হত্যার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর