1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩৪ বার পঠিত

আসাদুজ্জামান তুহিনের আত্মা শান্তি পাবে তো? – আলী নিয়ামত সম্পাদক মন্ডলীর সভাপতি : দৈনিক আজকের দুর্নীতি সম্পাদক ঢাকা ইউনিভার্সিটি এলামনাই নিউজ DUAN # যদি সাংবাদিক তুহিনের খুনিদের কঠিন শাস্তি দিতে না পারি! ফাঁসি না হয়? বাংলাদেশ সব সম্ভবের দেশ! সাগর রুনি হত্যার বিচার আজও হয়েছে কি? আরও কতো সাংবাদিককে হত্যা অত্যাচার নির্যাতন করা হয়েছে চোখের সামনেই সেসব খুনি অত্যাচারীদের বিচার এবং শাস্তি হয়েছে কি? ১৯৭২ থেকে ২০২৫ পর্যন্ত যতো অন্যায় অবিচার অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন সাংবাদিকরা তাদের নাম পরিচয় তালিকা কি কোনো সাংবাদিক সংগঠন প্রেস ক্লাব প্রকাশ করতে পেরেছে কি? অনেক সাংবাদিক না খেয়ে মরেছেন সংসার ছেড়েছেন কজনের খবর জানি আমরা! কোনো সরকার কি সাংবাদিকদের পেটের খবর রেখেছে সেভাবে? সাংবাদিকতাকে কেউ কি পেশা হিসেবে মানে? সম্মান স্বীকৃতি দেয়? সাংবাদিক বিয়ে করতে গেলে জিগ্যেস করা হয় আর কি করে? সাংবাদিকতাকে সমাজসেবা এবং নেশা হিসেবেই জানে সমাজ সংসার রাষ্ট্র ! তাই একজন সাংবাদিক হত্যার বিচার সহজে হয় না! সাংবাদিকরা পথে ঘাটে হাটে ঘুরে বেড়ায়। আর তুহিনের মতো প্রকাশ্যে মরে? পুলিশ এবং পাশের সবাই তাকিয়ে থাকে? বাস্তবতা এটাই। এমন পরিবেশ পপরিস্থিতিতে একজন সাংবাদিক বেড়ে ওঠেন। খেয়ে না খেয়ে সংবাদ ভিডিও বার্তা তৈরি করেন। আর সন্ত্রাসী বলি দুস্কৃতিকারীদের হাতে খুন হন। পঙ্গু হন। আমরা মৃত্যুর পর তাকে নিয়ে দেশব্যাপী আলোচনা করি, করি মানববন্ধন সেমিনার প্রতিবাদ ইত্যাদি? কি হয় এতে! দেশের শত শত প্রেস ক্লাব আছে। প্রতিটি প্রেস ক্লাবে রয়েছে বিভক্তি? রয়েছে দলদাস বৃত্তি! যা সাংবাদিক নামের কলংক! সাংবাদিকদের মিলন বন্ধন নাই? নাই একে অন্যের সখ্য! আছে শুধু বিভেদ দলাদলি? সাগর রুনি তুহিনরা খুন হলে দুচারদিন সাংবাদিকদের সোচ্চার কন্ঠে আকাশ বাতাস প্রকম্পিত হয়! মনে হয় এই বুঝি একটা সাংবাদিক বিপ্লব ঘটে যাবে। কিন্তু না প্রচার প্রচারণা শেষ তো সব শেষ? এভাবেই চলে আসছে চলে যাচ্ছে সাংবাদিকদের জীবনকাল! আর সাংবাদিক সংস্থা ক্লাব সংগঠনগুলো হালচাল দেখে তাই বলতে বাধ্য হই : কেউ সাংবাদিক না হলেই বরং ভালো হয়! সবাই ক্ষমা করবেন কিছু সত্য উচ্চারণ করার জন্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর