1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

নড়াইলে বাংলাদেশ তায়কোয়ানডো ক্লাবের যাত্রা শুরু

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

প্রথমবারের মতো বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন অনুমোদিত “নড়াইল তায়কোয়ানডো ক্লাব”-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে এক প্রাণবন্ত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জনাব মোঃ কামরুজ্জামান। তিনি বক্তব্যের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করেন এবং নড়াইলে তায়কোয়ানডোর উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকেএসপি’র তায়কোয়ানডো প্রশিক্ষক মোঃ রাশেদুল হাসান, যিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রে কুক্কিয়ন আয়োজিত আন্তর্জাতিক হানমাদান প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন।

তিনি বলেন আমি সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজছি, আমার সপ্ন একদিন অলিম্পিকে বাংলাদেশের গৌরব বয়ে আনবে।

 

ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ তবিবুর রহমান তাঁর বক্তব্যে জানান—

“নড়াইল থেকে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা, নীতি-নৈতিকতা ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জন্য দেশ-বিদেশে স্কলারশিপ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।

অভিজ্ঞ মার্শাল আর্ট প্রশিক্ষক এসকে ওয়ালিউর রহমান অভিভাবকদের উদ্দেশে খেলাধুলা ও মার্শাল আর্টের প্রয়োজনীয়তা তুলে ধরে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক উন্নয়নে এর ইতিবাচক প্রভাব সম্পর্কে আলোকপাত করেন।

নড়াইল জেলার প্রধান প্রশিক্ষক ও ক্লাবের মূল উদ্যোক্তা সুমাইয়া খাতুন প্রীতি উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন আমার লক্ষ্য আগামী ন্যাশনাল খেলায় নড়াইল জেলাকে রিপ্রেজেন্ট করা এবং নড়াইল জেলার শিশু কিশোরদের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসাবে তৈরি করা।

এছাড়াও চমৎকার তায়কোয়ানডো ডেমোনস্ট্রেশন, অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্য এবং উচ্ছ্বাসে ভরপুর পরিবেশে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠান নড়াইলের ক্রীড়া ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করলো। আয়োজকরা বিশ্বাস করেন, এখান থেকেই গড়ে উঠবে আগামী দিনের জাতীয় ও আন্তর্জাতিক চ্যাম্পিয়ন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর