1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

রাজধানীর উত্তরায় সামাজিক ও সেবামূলক সংগঠন আমাদের উত্তরা ফাউন্ডেশন এর উদ্যোগে সকল স্বেচ্ছাসেবী সদস্যদের নিয়ে পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৫০ বার পঠিত

উত্তরা প্রতিনিধিঃ

রাজধানীর উত্তরায় সামাজিক ও সেবামূলক সংগঠন আমাদের উত্তরা ফাউন্ডেশন এর উদ্যোগে সকল স্বেচ্ছাসেবী সদস্যদের নিয়ে পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।৩ নং সেক্টর রবীন্দ্র সরণি রোডের শহীদ মীর মুগ্ধ মঞ্চে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র গ্রন্থ পাঠ, মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় নিহতদের স্মরণে নীরবতা পালন এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

 অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আমাদের উত্তরা ফাউন্ডেশনের সভাপতি আলী হোসেন (শ্যামল) ও সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন প্রচার সম্পাদক মোঃ জাকিরুল ইসলাম( জাকির)।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এলেন বিশ্বাস, সিনিয়র সহ সভাপতি দেওয়ান আরিফুল ইসলাম, সহ-সভাপতি রিপা খান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক আবিদা রহমান রূপা, সাংস্কৃতিক সম্পাদক হৃদয়, শিক্ষা বিষয়ক সম্পাদক রেজাউল, তথ্য যোগাযোগ সম্পাদক শুভ।

ফাউন্ডেশনের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় , আমাদের উত্তরা ফাউন্ডেশন এর পক্ষ থেকে বিশেষভাবে সংবর্ধনা দেয়া হয় সংগঠনের প্রচার সম্পাদক মোঃ জাকিরুল ইসলাম জাকির কে। অনুষ্ঠানের শেষাংশে সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান ও ব্যান্ড দলের সঙ্গীত পরিবেশনায় জাঁকজমক পূর্ণ হয়ে উঠে এই পুনর্মিলনী অনুষ্ঠানটি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর