1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার আসামি সহ গ্রেফতার ১৯

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৭৪ বার পঠিত

ইমরান খাঁন :৷আশুলিয়া প্রতিনিধি 

সাভারঃ আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী হত্যা মামলার চার আসামীসহ বিভিন্ন মামলায় মোট ১৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান। 

এর আগে গত ২৪ ঘণ্টায় আশুলিয়ার চিত্রশাইলসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

বৈষম্য বিরোধী হত্যা মামলায় গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার কান্দাইল এলাকার সালাম মৃধার ছেলে বাহাদুর মৃধা (৪২), একই এলাকার কাশেম খানের ছেলে নূর মোহাম্মদ (৩৪), আশুলিয়ার কোন্ডলবাগ এলাকার হাজী কেরামত মিয়ার ছেলে আতাউর রহমান (৪৪) ও আশুলিয়ার ধলপুর এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে ইউনুস আলী ইমন (৩৭)। তারা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সক্রিয় নেতাকর্মী এবং মামলার এজাহারভুক্ত আসামী।

এছাড়া অন্যান্য মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ নাসিম (২২), মোঃ মাহফুজুর রহমান, মোঃ বাদল হোসেন, মোঃ আব্দুর রহিম (৩৫), মোঃ রায়হান (২৫), মোঃ সিহাদ (২০), মোঃ আল আমিন (২১), মোঃ রাজু আহমেদ, মোঃ স্বপন (৩২), মোঃ নবাব (৩৩), সিরাজুল ইসলাম (৪২), মোঃ আজাদুল ইসলাম (৩০), মোরসালিন (২০), মোঃ সোহেল (৪১) ও মোঃ সোহাগ পেদা (২৬)।

পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তারা আত্মগোপনে ছিল। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার চিত্রশাইল, কোন্ডলবাগ ও ধলপুর এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের ৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।এছাড়াও গত ২৪ ঘন্টায় আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আরও অন্তত ১৫জনকে গ্রেপ্তার করা হয়।

এবিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা চালিয়ে বৈষম্য বিরোধী হত্যা মামলার ৪ জন আসামীসহ বিভিন্ন মামলায় সর্বমোট ১৯ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর