1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

বিদেশি দানবের কাছে মাথা নত

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৩৬ বার পঠিত
  • বিদেশি দানবের কাছে মাথা নত? – আলী নিয়ামত সম্পাদক মন্ডলীর সভাপতি : দৈনিক আজকের দুর্নীতি এবং সম্পাদক ঢাকা ইউনিভার্সিটি এলামনাই নিউজ DUAN # সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল ঢাকা ইউনিভার্সিটি এলামনাই! বেগম খালেদা জিয়ার দীর্ঘকালের সুখ দু:খের বিশ্বস্ত প্রীতিভাজন একজন। তার সততা এবং সাহসের কথা সাংবাদিক মহলে সবাই অবগত। ১২ আগস্ট বিকেল মারুফ কামাল ভাইয়ের সাথে মত বিনিময়ে বললাম : বিএনপির প্রেস উইং বা সেল খুব দুর্বল। এটাকে সবল করতে হবে। ভালো করে গোছাতে হবে। প্রেস উইং বলতে কেবল সংবাদপত্র এবং মিডিয়াকেই বোঝাচ্ছি না! সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকেও বোঝাচ্ছি। যখন কথাগুলো বলছিলাম তিনি নীরব ছিলেন! আমি তখন ঢাকা ইউনিভার্সিটি এলামনাই নিউজ DUAN এর কথা তুললাম। ঢাকা ইউনিভার্সিটির এলামনাই প্রায় ১৮ লাখ ( ১৯২১ – ২০২৫) এবং বর্তমান শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী প্রায় ৪৫ হাজার। বাংলাদেশের এই বিশাল একটি পরিবার বাংলাদেশের হৃদয়খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়! সবচেয়ে পবিত্র বড় ঘর শিক্ষালয় এটি। ইতিহাস সাক্ষি আছে : ঢাকা ইউনিভার্সিটি ছিল বা আছে বলেই ৫২ ৬৯ ৭১ ৯০ ২৪ এসেছে! ঢাকা ইউনিভার্সিটি জাগলেই গোটা বাংলাদেশ জাগে। তাই ঢাকা ইউনিভার্সিটিকে বাদ দিয়ে বা পাশ কাটিয়ে বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যত কোনোটারই হিসেব মেলানো যায়নি? যাবেও না কোনোকালে! ১২ আগস্ট ঢাকা ইউনিভার্সিটির এলামনাই সাবেক ডাকসু নেতা ড. আলী রীয়াজ এখন ড. ইউনূস সরকারের গুরত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং তিনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব। আশির দশকের তুখোড় ছাত্র নেতা আলী রীয়াজকে দেখেছি সাম্রাজ্যবাদী আমেরিকার বিরুদ্ধে সোচ্চার থাকতে! কালের যাত্রায় আজ তিনি সে দেশেরই নাগরিক এবং দীর্ঘকাল ধরে আমেরিকার ইলিয়ানা ইউনিভার্সিটির প্রফেসর। তিনি খ্যাতিমান লেখক ( প্রথম আলোর) গবেষক এবং চিন্তাবিদও। মার্কিন রাষ্ট্রদূত বর্তমানে তার চেয়ে পদ পদবী এবং ব্যক্তিত্ব অনেক ছোট। কিন্তু তিনি ছুটে গেলেন স্বাধীন বাংলাদেশের একজন মন্ত্রী পর্যায়ের উপদেষ্টা হয়ে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বাসায়? নিজ দেশের রাষ্ট্রের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ বা আলোচনা করার জন্য? যা গোটা দুনিয়া দেখলো এবং বুঝলো বাংলাদেশ এখন কার দাসত্বে আছে কোন দানবের কাছে মাথা নত করেছে? শেষ কথা : আমরা যারা ঢাকা ইউনিভার্সিটির এলামনাই বর্তমান শিক্ষার্থী শিক্ষক তারা কি শুধুই নীরব দর্শক হয়েই থাকবো? ড. আলী রীয়াজ গংদের লীলা খেলা দেখার জন্য? না কি ঢাকা ইউনিভার্সিটি আবার জেগে উঠবে অতীতের মতো করে? বেগম খালেদাজিয়াসহ দেশের সব দেশপ্রেমিককে বিষয়টি ভেবে দেখার জন্য বিশেষ অনুরোধ করছি। আল্লাহ আমাদের সহায় হোন। তিনিই ভরসা এখন!
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর