1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৭৫ বার পঠিত

জেনে রাখা ভালো :

 

পুলিশ গ্রেফতার করলে আপনার কি করণীয় :-

 

১️. শান্ত থাকুন এবং আতঙ্কিত হবেন না l চিৎকার, ধাক্কাধাক্কি বা পালানোর চেষ্টা করবেন না — এতে আপনার পরিস্থিতি খারাপ হতে পারে।

 

শান্তভাবে কথা বলুন,আপনার আইনি অধিকার জেনে নিন।

২️ . গ্রেফতারের কারণ জানতে চান l

 

বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ (CrPC) এর ৫৪ ধারা অনুযায়ী:

 

পুলিশ কাউকে গ্রেফতার করলে তাৎক্ষণিকভাবে গ্রেফতারের কারণ জানাবে।

 

বিনা কারণে বা মৌখিকভাবে ‘উপরের নির্দেশে’—এভাবে গ্রেফতার করা বেআইনি।

 

আপনার করণীয়: শান্তভাবে বলুন

“আমাকে কোন অভিযোগে গ্রেফতার করা হচ্ছে তা অনুগ্রহ করে জেনে নিবেন।”

 

৩️. জেনে নিন আপনার নামে কোন গ্রেফতারি পরোয়ানা আছে কিনা ?

যদি থাকে কপি দেখতে চাইবেন।

 

ওয়ারেন্টে আপনার নাম, অভিযোগ,আদালতের সিল ও স্বাক্ষর থাকতে হবে।

 

যদি ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার হয়, পুলিশকে আইন অনুযায়ী (ধারা ৫৪) কারণ ব্যাখ্যা করতে হবে l

 

এবং সেই অপরাধটি ‘জামিনযোগ্য না কি অজামিনযোগ্য’ তা জানাতে হবে।

 

৪️. আইনজীবী ও পরিবারের সাথে যোগাযোগ করুন l

 

বাংলাদেশ সংবিধানের ৩৩(১) অনুচ্ছেদ ও CrPC ধারা ৩৪০ অনুযায়ী আপনি আপনার আইনজীবী বা পরিবারের সাথে যোগাযোগ করতে পারবেন।

 

পুলিশের কাছে স্পষ্টভাবে বলুন:

 

> “আমি আমার আইনজীবীর সাথে এখনই যোগাযোগ করতে চাই।”

 

পুলিশ আপনার ফোন ব্যবহার করতে বাধ্য, অথবা আপনার পরিবারের সাথে যোগাযোগ করাতে বাধ্য।

৫️.২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করানো l

সংবিধান ৩৩(২) ও CrPC ৬১ ধারা অনুযায়ী,

গ্রেফতার হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আপনাকে আদালতে হাজির করাতে হবে।

তার বেশি সময় থানায় আটকে রাখা বেআইনি, যদি না আদালত রিমান্ড মঞ্জুর করে।

৬️. জবানবন্দি দেয়ার আগে সতর্ক থাকুন l

থানায় বা পুলিশের সামনে কোনো লিখিত বা মৌখিক স্বীকারোক্তি দেবেননা l

কারণ পরে সেটি আপনার বিরুদ্ধে প্রমাণ হতে পারে।

কিন্তু আদালতে স্বীকারোক্তি সেটি ম্যাজিস্ট্রেটের সামনে ১৬৪ ধারাতে এবং আপনার ইচ্ছামতো।

৭️. মেডিকেল পরীক্ষা (যদি প্রয়োজন হয়) l

গ্রেফতারের সময় আঘাত পেলে বা অসুস্থ থাকলে তাৎক্ষণিক মেডিকেল পরীক্ষার জন্য আবেদন করবেন।

পুলিশ এতে বাধা দিলে, পরে আদালতে অভিযোগ জানাতে পারবেন।উঠে

৮️.জামিনের উদ্যোগ ;

অভিযোগ যদি জামিনযোগ্য হয়, তাহলে আপনার আইনজীবী থানা বা আদালত থেকে জামিনের আবেদন করবেন।

অজামিনযোগ্য হলেও আদালতের কাছে জামিন চাওয়া যায় বিশেষ পরিস্থিতিতে।

৯️. পুলিশের বেআইনি আচরণ হলে করণীয় :

বেআইনি গ্রেফতার,নির্যাতন, বা ঘুষ দাবির প্রমাণ (অডিও/ভিডিও) নিরাপদে রাখুন।

পরে ম্যাজিস্ট্রেট আদালত, হাই কোর্ট বা পুলিশ অভিযোগ সেলে লিখিত অভিযোগ দিন।

# দ্রুত জামিনের ব্যবস্থা গ্রহণ করুন এবং নিয়মিত মামলার খোঁজখবর ও তদারকি করুন l

সকলের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনায় মোঃ মাহবুবুল ইসলাম চেয়ারম্যান @ ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস),

সম্পাদক ও প্রকাশক : ঢাকা থেকে প্রকাশিত জাতীয় সংবাদ মাধ্যম “আধুনিক সংবাদ” l

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর