1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

টঙ্গীতে ভেন্ডার জাহাঙ্গীর আলমের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে চাঁদা দাবি ও হত্যার হুমকি 

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৫৯ বার পঠিত

টঙ্গী প্রতিনিধি:

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও টঙ্গী সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন মানুষের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

জাহাঙ্গীর আলম জানান, বুধবার রাত পৌনে ১০টার দিকে তার নিজ ফেসবুক আইডিতে ঢুকে দেখতে পান ‘জাহাঙ্গীর ভেন্ডার’ নামে একটি ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে। ওই আইডির প্রোফাইলে দলিল লেখক লোগো ব্যবহার করা হয়েছে। আইডি থেকে তার বন্ধু ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে। চাঁদা না দিলে তাদের বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এছাড়া চক্রটি বিভিন্ন জনের মেসেঞ্জারে হত্যার হুমকি দিচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর