1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

আলী নিয়ামত সম্পাদক ঢাকা ইউনিভার্সিটি এলামনাই নিউজ DUAN এবং সম্পাদক মন্ডলীর সভাপতি দৈনিক আজকের দুর্নীতি

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৪৩ বার পঠিত

আমি পি আর বুঝিনা শিক্ষার্থী জনতা বোঝে কি? – আলী নিয়ামত সম্পাদক ঢাকা ইউনিভার্সিটি এলামনাই নিউজ DUAN এবং সম্পাদক মন্ডলীর সভাপতি দৈনিক আজকের দুর্নীতি # বিএনপির মহাসচিবকে কদিন আগে লিখি : আমি পি আর পদ্ধতি বুঝিনা শিক্ষার্থী জনতা কি বোঝে? আর যারা ভোট দেবেন তারা জীবনে পি আর কি নামও শোনেনি! আজ ( ১৯ আগস্ট ২০২৫) চিকিৎসা শেষে বাংলাদেশের মাটিতে পা দিয়েই বিএনপি মহাসচিব ( ভারপ্রাপ্ত) একই কথা বললেন! এবং তিনি খুব জোরে সোরেই বললেন : দেশের মানুষ পি আর বোঝে না! – সত্যি বলতে কি আমি ঢাকা ইউনিভার্সিটির এখন সাবেক শিক্ষার্থী এবং ঢাকা ইউনিভার্সিটি এলামনাই নিউজের সম্পাদক প্রায় ৪০ বছর ধরে কিন্তু আমি নিজেই এই পি আর পদ্ধতি বুঝিনা। তাহলে আমার দেশের কোটি কোটি শ্রমিক কৃষক অজ্ঞ অশিক্ষিত সাধারণ মানুষ কি তা বুঝবেন? না বুঝেই যদি তারা পি আর পদ্ধতিতে ভোট দিতে বাধ্য হয় তাহলে কি সেটা আগের মতো প্রহসনের ভোট বা নির্বাচন হবে না? যারা এই পি আর পদ্ধতি আমদানি বা চালু করতে চাচ্ছে তারা রাজার নীতি রাজনীতি করে? জনতার নীতি জননীতি করে না! আমি প্রায় দুই যুগ ধরে বলে ও লিখে আসছি : / রাজনীতি চাইনা আর / জননীতি চাই এবার /- কিন্তু কে শোনে কার কথা? ভেবেছিলাম জুলাই ৩৬ বিপ্লবের পর বিপ্লবী সরকার হবে সেই সরকার হবে জনতার নীতির বা জননীতির। কি দেখলাম এই সরকার রাজা বা পরাশক্তির সরকার হয়ে গেলো? আগে ছিল ভারতের এখন হয়েছে আমেরিকার? যা শিক্ষার্থীরা বুঝতে শুরু করেছে। জনতাও কিছুদিনের মধ্যে বুঝে যাবে। তখন কিন্তু গণেশ উল্টে যাবেই! আর সেদিন কিন্তু কেউ পালানো পথ খুঁজে পাবে না! যদিও পতিত সরকার ও দলের সবাই পালাতে পেরেছে? এটিরও কিন্তু হিসেব দিতে হবে কারা তাদেরকে পালাতে সাহায্য করেছে? শত শত কোটি টাকার বিনিময়ে! দুর্নীতিবাজদের রক্ষা করছে করেছে কারা? দেশের মানুষ নীরব থাকে কিন্তু একদিন জেগে উঠবেই! সেদিন কিন্তু আর কাউকেই ক্ষমা করা হবে না! যারা ৫২ ৬৯ ৭১ ৯০ ২৪ দেখেছি দেখেছেন তাদের জন্য অভিজ্ঞতার চোখ টল টল করছে সেই চিত্র দেখার জন্য! আল্লাহ আমাদের সহায় হোন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজ বললেন : ৭১ এ বাংলাদেশের স্বাধীন্তা অর্জিত হয়েছে আর ২৪ এ বিপন্ন স্বাধীনতাকে রক্ষা করা হয়েছে! – ব্যক্তিগতভাবে স্যালুট জানাই শিক্ষার্থী জনতা এবং বিএনপিসহ সব দলকে যারা ২৪ এর বিপ্লবে সক্রিয় এবং পরোক্ষভাবে অংশ নেন। শিশু নারী শ্রমিক রিকসা চালকসহ কোটি কোটি সাধারণ মানুষ!

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর