
ইমরান খাঁন: বিশেষ প্রতিনিধি
আশুলিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বাইপাইল বাসস্টান থেকে সোনালী পরিবহনের একটি বাস থেকে বিপুল পরিমাণ নকল সিগারেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২০ আগস্ট ২০২৫) বিকেল পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাইপাইল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বিভিন্ন ব্রান্ড নকল সহ সরকারি ভ্যাট ট্যাক্স ফাঁকি দেওয়া আনুমানিক ৪ লাখ ২৮ হাজার টাকার নকল সিগারেট জব্দ করে তা আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—
১। মোঃ সাইফুল ইসলাম (৫৫), পিতা মৃত আব্দুল গফুর, সাং কয়রা, থানা ধনবাড়ী, টাঙ্গাইল। বর্তমান ঠিকানা: ডেন্ডাবর, আশুলিয়া; বাবু সরকারের বাড়ির ভাড়াটিয়া।
২। মেহেদী হাসান (২২), পিতা আতিকুর রহমান, সাং কয়রা, থানা ধনবাড়ী, জেলা টাঙ্গাইল।
অভিযান চলাকালে বিভিন্ন নিষিদ্ধ ব্যান্ডের সিগারেটে নকল রাজস্ব লেবেল লাগানো অবস্থায় পাওয়া যায়।
এ বিষয়ে আশুলিয়া থানার এসআই মনজুরুল ইসলাম বলেন, “নকল রাজস্ব লেবেলযুক্ত বিপুল পরিমাণ সিগারেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”