1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

আশুলিয়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে দুই ভুয়া ডিবিসহ ২ জন গ্রেফতার

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৮২ বার পঠিত

সাংবাদিক খাঁন:আশুলিয়া প্রতিনিধি 

ঢাকার আশুলিয়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে দুই ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে ।

বুধবার (২০ আগস্ট ২০২৫ইং) তারিখ সকালে ঘোষবাগ, আশুলিয়া এলাকায় জামগড়া আর্মি ক্যাম্পের নিয়মিত টহলের সময় টহল দলের কাছে আহত এক সিএনজি চালক সেনাবাহিনীর কাছে সহায়তা চান। ভুক্তভোগী জানান, চারজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার সিএনজি ছিনতাই করেছে এবং তাকে মারধর করে রাস্তায় ফেলে রেখে গেছে।

এ ঘটনার পর পরই সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ টহল দল অভিযানে নামেন। স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রায় ৩ ঘণ্টার অনুসন্ধানে ছিনতাই হওয়া সিএনজিটি ভাদাইলের একটি গ্যারেজ থেকে উদ্ধার করা হয়। অভিযুক্তদের কাছ থেকে ছিনতাই হওয়া সিএনজি, ছিনতাই কাজে ব্যবহার করা সরঞ্জামসহ প্রায় ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে সিএনজি ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়ার জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর