1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

দুর্নীতিবাজ সচিবের কান্ড দেখুন!সাংবাদিক লিমনকে পঙ্গুত্ববরণ ও মিথ্যে মামলা ফাঁসানোর হুমকি

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৬১ বার পঠিত

রিপোর্টারঃ

রাজধানীর সহ সারা দেশে সাংবাদিক বিরুদ্ধে মিথ্যা হামলা মামলা দমন পিরন হত্যা গুম চলমান।তবুও দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কিছু সাংবাদিক নেতৃবৃন্দরা জীবনের মায়া না করে মাঠে কাজে ব্যস্ত। দুর্নীতিবাজ সচিবের অপরাধ আমলনামা প্রকাশ করে সাংবাদিক আনিছ মাহমুদ লিমন এর জীবন যায় যায় অবস্থা।সমাজসেবা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শিরিন সুলতানার ঘুষ, দুর্নীতি ও অনিয়ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর চাঞ্চল্যকর ঘটনায় সাংবাদিককে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

স্টাফ রিপোর্টার আনিছ মাহমুদ লিমন জানান, সংবাদ প্রকাশের কিছুক্ষণ পরই কল্লোল আলী বাবু মামা নামে এক ব্যক্তি (মোবাইল নং – ০১৬২২-৭৯০৭৬৯) তার ফোনে যোগাযোগ করে দেখা করার জন্য চাপ প্রয়োগ করে। সাংবাদিক লিমন তখন জিজ্ঞাসা করেন— “কোন কারণে আপনার সঙ্গে আমার দেখা করা দরকার?”। উত্তরে কল্লোল আলী বাবু অকথ্য ভাষায় গালাগাল শুরু করে এবং হুমকি দিয়ে বলে—“তুই কেন আমার ভাবির নামে নিউজ করেছিস? আমার ভাবি সমাজসেবা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শিরিন সুলতানা। এখনই নিউজ ডিলিট করবি, না হলে তোকে ধরে নিয়ে হাত-পা ভেঙে মেরে ফেলবো। তুই যেখানেই থাকিস। মাথা গরম হলে তোর সাংবাদিকতা আমি ছুটাইয়া দিবো লিমন।ঢাকার আন্ডারওয়ার্ল্ড আমার ছোট ভাই বেরাদার অনেক। একটা ফোন দিলেই তোকে বাসা থেকে তুলে নিয়ে আসবে।শুধু তাই নয়, হুমকিদাতা কল্লোল আলী বাবু সাংবাদিক আনিছ মাহমুদ লিমনের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে তার সামাজিক মর্যাদা ও সম্মান ক্ষুণ্ন করছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে সাংবাদিক আনিছ মাহমুদ লিমন বলেন— “শুধু পেশাগত দায়িত্ব পালন করাই আমার অপরাধ। দুর্নীতির খবর প্রকাশ করলেই যদি সাংবাদিকদের এভাবে হত্যার হুমকি দেওয়া হয়।তাহলে গণমাধ্যমের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”

এরই মধ্যে হুমকিদাতা কল্লোল আলী বাবুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। সাংবাদিক মহল এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

আজ গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। একটি স্বাধীন গণতান্ত্রিক সমাজে সাংবাদিকদের ওপর এ ধরনের হুমকি মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য গুরুতর হুমকি স্বরূপ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর