
নাসির উদ্দিন হারুন, মিঠামইন
মিঠামইন উপজেলার ১ নং গোপদিঘী ইউনিয়নে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দের পিপিইপিপি – ইইউ প্রকল্পের আওতায় প্রকল্পভুক্ত সদস্যদের ছাগল / ভেড়া পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।
গতকাল গোপদিঘী জিন্নাতুনেচ্ছা উচ্চ বিদ্যালয়ের হল রুমে জনাব মো: নুর ইসলাম সহকারী কারিগরী কর্মকর্তা(জীবিকায়ন) এর সভাপত্বিতে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ প্রশিক্ষণ উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক জনাব নাসির উদ্দিন হারুন, প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব ডা: হিজায়েল মাহমুদ।
এ প্রশিক্ষণ উপস্থাপনা করেন জনাব মোঃ সালাহ্ উদ্দিন, সহকারী কারিগরী কর্মকর্তা ( পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা)
সার্বিক সহযোগিতায় ছিলেন প্রীতিকা আক্তার (সি এনএইচপি)
উক্ত প্রশিক্ষণে মোট ২৫ জন সদস্য অংশ নেন।