1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

গাজীপুরের টঙ্গীতে ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার:

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায় মোটরসাইকেল দিয়ে ছিনতাই করার সময় সুইচ গিয়ার চাকু ও ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: গাজীপুর জেলার গাছা থানার ঢাকা বঙ্গবন্ধু কলেজ চান্দরা এলাকার হুমায়ুন খানের ছেলে মো: তিতাস খান (৩৪), নাটোর জেলার সিংড়া থানার বড় চৌগ্রাম এলাকার মৃত আজাহার প্রামাণিকের ছেলে মো: আলিফ (৩৬)। পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে টঙ্গী ও আশপাশের এলাকায় সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের টার্গেট করে ছিনতাই চালিয়ে আসছিল। বিশেষ করে রাতের বেলায় এবং ভোরের দিকে তারা ছিনতাই করত। তারা বিভিন্ন সময়ে মোবাইল ফোন, টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিত। ধৃত আসামি মো: তিতাস খান (৩৪) এর নামে বিভিন্ন থানায় ১২ টি মামলা আছে এবং মো: আলিফ (৩৬) এর নামে বিভিন্ন থানায় ৪ টি মামলা আছে। টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, টঙ্গীর মিলগেট ও বাটা গেট ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল এ ছিনতাইকারী চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

আসামিদের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর