1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

অপহরণ হওয়া দম্পতিকে উদ্ধার করতে গিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার,আটক ৩

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৪৩২ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :

সাভারের আশুলিয়ার জামগড়া চৌরাস্তায় রুপয়ন মার্কেটের সামনে গতকাল রাত আনুমানিক ১০ টার সময় এক দম্পতিকে উত্যক্ত করে কিশোর গ্যাং সন্ত্রাসীরা। পরে ঘটনাস্হল থেকে তুলে নিয়ে অপহরণ করে মুক্তিপণ দাবি করে।

 এলাকাবাসীর মাধ্যমে মব সন্ত্রাসের তথ্য পেয়ে জামগড়া আর্মি ক্যাম্প তাৎক্ষণিকভাবে যৌথ বাহিনী ও টহল পুলিশ সহ যায় এবং তিনজন কিশোর গ্যাং সন্ত্রাসী সদস্য কে ঘটনাস্থল থেকে আটক করে। পরে আসামিদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী উক্ত দম্পতিকে উদ্ধারের জন্য, জামগড়া চৌরাস্তায় শরীফ চৌধুরী নামক ব্যক্তির বাসায় গমন করে যৌথবাহিনী,ও টহল পুলিশ, উক্ত বাসায় অভিযান চালিয়ে, নিষিদ্ধ দেশিও অস্ত্র, চাইনিজ কুড়াল, স্টান গান, 4 টি সুইস নাইফ, 7 টি মেসেটে, জাল টাকা, অনৈতিক কর্মকান্ডের দেহ ব্যবসার আলামত সহ ওয়াকি টকি সেট ইত্যাদি পাওয়া যায়।

আটককৃত ব্যক্তিরা হলো- ১. রবিউল মুন্সি (৩৩)

পিতা- আব্দুল রাজ্জাক

ঠিকানা- বাগমারা, রূপসা, খুলনা ২. নাসির শেখ (২১) পিতা- আব্দুল শেখ ঠিকানা- মধ্যপাড়া, গোপালপুর, টাংগাইল ৩. শ্রী শভু কুমার পিতা- শ্রী মানিক 

ঠিকানা- ঘোষাই বাড়, ধনুট, বগুড়া ৪. মো. জনি

পিতা – হোসেন শহীদ

ঠিকানা- ওলিপুর, ঘাটাইল, টাংগাইল। পরবর্তীতে অপরাধীদের থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত অস্ত্র সরঞ্জাম সমূহ পুলিশ জব্দ করে। উক্ত দম্পতিকে সন্ত্রাসীরা ছেড়ে দিয়েছে বলে জানা যায় কিন্তু নিশ্চিত সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। পুলিশ এখনো এই ঘটনার বিস্তারিত তদন্ত করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর