
বিশেষ প্রতিনিধি, জিএম স্বপন মাহমুদ,
অদ্য ৩০/৮/২০২৫ ইং তারিখে গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, কেরানীগঞ্জ মডেল থানাধীন বন্দ মান্দাইল মনু বেপারীর ঢাল মারিয়া এন্টারপ্রাইজ ( প্রোপাইটর) হাজী মোঃ মোহন এর বালু পাথড়ের গদির সামনে রাস্তার উপর ট্রাক ভর্তি চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করা ভারতীয় পন্যে বোঝাই কসমেটিকস, ব্লেড সহ কতিপয় আসামি উক্ত স্থানে অবস্থান করছে, উক্ত বিষয় সংক্রান্তে পুলিশ সুপার ঢাকা জেলা জনাব মোঃ আনিসুজ্জামান, পিপি এম সেবা সাধারণ সম্পাদক বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন মহোদয়ের নির্দেশনা ও জনাব মোঃ তরিকুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অপস এন্ড ট্রাফিক) দক্ষিণ ঢাকা এর তথ্যাবধায়নে অফিসার ইনচার্জ কেরানীগঞ্জ মডেল থানা জনাব মোহাম্মদ মনিরুল হক ডাবলু ও মোঃ ইলিয়াস হোসেন পুলিশ পরিদর্শক ( তদন্ত) দ্বয়ের সরাসরি নেতৃত্বে এস আই ( নিঃ) রিয়াজ হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স সহ উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। আসামি ১ নং সাইদুর রহমান (৪০) পিতা মৃত মজিদুর রহমান, মাতা সালেহা বেগম, সাং চকজদু ওয়ার্ল্ড ৩, ডামুর হাট থানা ডামুর হাট, জেলা নওগাঁ। এপি কাচ পুর টার্মিনাল, নারায়নগঞ্জ।২ নং মোঃ রাসেল হাওলাদার (৩২) পিতা মৃত কাজেম আলী হাওলাদার, মাতা জাহানারা বেগম, সাং বোয়া লিয়া ০৮ নং ওয়ার্ড ইউপি ছবি পুর,থানা মোলাদি,জেলা বরিশাল। ৩ নং মোঃ জীবন (১৯) পিতা মন্নান খান, মাতা আসমা বিবি, সাং ফতে পুর মাতা সাগর দাখিল মাদ্রাসার পাশে, ০৩ নং ওয়ার্ড ইউপি দুগল হাঁটি, থানা নওগাঁ সদর জেলা- নওগাদের কে ভারতীয় পন্যে বোঝাই ট্রাক নং ঢাকা মেট্রো ট -১৪- ৩০২৯ সহ আটক করা হয়। অদ্য ৩০/৮/২০২৫ ইং তারিখে সকাল ৭.৩০ ঘটিকায় উক্ত ট্রাকের ভিতর রক্ষিত তারপর চোরাচালানির মাধ্যমে সংগ্রহ করা কাগজ পত্র বিহীন ভারতীয় পন্যে বোঝাই বিভিন্ন কসমেটিকস / ব্লেড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৭৫,৩৬,২৮৮( পচাত্তর লাখ ছত্রিশ হাজার দুই শত আটাশি) টাকা। আসামি দের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং- ৪৭ তারিখ ৩০/৮/২০২৫ ইং তারিখ,ধারা – ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা আইন 25(B) রুজু করা হয়। আসামি দের নিকট হইতে নিম্ন লিখিত আলামত সমূহ উদ্ধার করা হয়। ০১, একটি ট্রাক, যাঁহার নং ঢাকা মেট্রো – ট ১৪- ৩০২৯,০২, ( ক) Clobetasol proplonat and Gentamicin sulphate zydus Clop – G cream, ২৭৮০ পিছ, সর্ব মোট মূল্য অনুমান ১০৯২০০০,( দশ লাখ বিরানব্বই হাজার) টাকা। (খ) mamaearth Earth Rice DEWY FACHWaSH,100 Ml.১২৪৮০ পিছ,সর্ব মোট অনুমান মূল্য ৪৬,১২,৬০৮/- পিছ,( ছেচল্লিশ লাখ বার হাজার ছয়শত আট/- টাকা। ( গ) Drem Dulhan মেহেদী, ১১৮৮০ পিছ,সর্ব মোট মূল্য ১,৮৭,২০০/-( এক লাখ সাতাশি হাজার দুই শত) টাকা। ( ঘ) Gillette Wilkinson SWOrd ( ব্লেড)- ১২০০০/- পিছ, সর্ব মোট মূল্য অনুমান, ২৪০০০০/- ( দুই লাখ চল্লিশ হাজার) টাকা। (ঙ) PONDS BRIGHT BEAUTY Anti Dullness FACE WASH,৪৮০/-পিছ,১৪,৪,৪৮০-/, ( চৌদ্দ লাখ, চার হাজার, চারশত আশি) টাকা।
সর্ব মোট ৭৫,৩৬,২৮৮-/ ( পচাত্তর লাখ ছত্রিশ হাজার দুই শত আটাশি) টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।