1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

আশুলিয়ার বাইপাইল থেকে হাতকাটা টিপু সহ তিনজন চাঁদাবাজকে আটক করেছে যৌথবাহিনী

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

ইমরান খাঁন :
ঢাকার সাভারের আশুলিয়ার বাইপাইলে ৩১ আগস্ট ২০২৫ ইং আজ বেলা আনুমানিক ২ টার সময় বাইপাইল বাস স্ট্যান্ডে চাঁদাবাজের সাথে সম্পৃক্ত কয়েকজন ব্যক্তিকে জামগড়া আর্মি ক্যাম্পের নিয়মিত টহল দল আটক করে। পরবর্তীতে তাদের দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে তাদের নেতা হাত কাটা টিপুকে আটক করা হয়।

হাত কাটা টিপু একজন চিন্হিত কুখ্যাত চাঁদাবাজ। সে আশুলিয়ার বাইপাইল – ডেন্ডাবর এলাকায় বিগত কয়েক বছর ধরে চাঁদাবাজি করে আসছে। এলাকার স্থানীয় জনসাধারণ তার বিরুদ্ধে বেশ কয়েকবার মানববন্ধন ও জনসমাবেশ করেছে। কুখ্যাত এই আসামী বেশ কয়েকটি মামলার আসামী। বাইপাইল এলাকার প্রত্যেকটি দোকান থেকে সে এবং তার দল চাঁদা উত্তোলন করতো। বাসস্ট্যান্ডের দূরপাল্লার বাস এবং অন্যান্য গাড়ি থেকেও তার দল নিয়মিত চাঁদা তুলতো। চাঁদা দিতে না চাইলে ভুক্তভোগীকে মারধর করা হতো। বাসস্ট্যান্ড এলাকার সাধারণ ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে কাফনের কাপড় মাথায় বেঁধে তার বিরুদ্ধে মানববন্ধন করে। অবশেষে আজ আনুমানিক ২ টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল তাকে আটক করে। সাথে আরো আটক হয় তার সহযোগী (১)আমির হোসেন পিতাঃ মোঃ তাইজুল ইসলাম গ্রামঃ মাধপপুর।
পোঃ আলিয়া মাদ্রাসা।
থানাঃ মানিকগঞ্জ সদর।
জেলাঃ মানিকগঞ্জ।
(2) মোঃ নূর মোহাম্মদ।
পিতাঃ মোঃ দেলোয়ার হোসেন।
গ্রামঃ নিহাল পুর।পোঃ তেওতা।থানাঃ সিবালয়।জেলাঃ মানিকগঞ্জ।(৩) মোঃ রহমতুল্লাহ শেখ।পিতাঃ জামিল আহম্মেদ।গ্রামঃ চর মানিকদা।পোঃ লতিফ পুর।থানাঃ গোপালগঞ্জ সদর মিয়া পাড়া।জেলাঃ গোপালগঞ্জ।

গ্রেফতারের সময় তল্লাশি করে অনেক দেশীয় অস্ত্র, চাঁদাবাজি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত দ্রব্যাদি, মোবাইল ও বিভিন্ন অপরাধের আলামত পাওয়া যায়। আসামীদের পরবর্তীতে পুলিশের নিকট সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান। যৌথবাহিনীর সদস্যদের জিগ্যাসা করলে গণমাধ্যম কর্মীদের বলেন, হাতকাটা টিপু গ্রুপের বাকী সদস্যদের দ্রুত আটক করা হবে।
তাদেরকে গ্রেফতারের পর বাইপাইল বাস স্ট্যান্ড এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মনে স্বস্তি ফিরে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর