1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

সারদিন একটানা বৃষ্টিতে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই জলাবদ্ধতায় অচল হয়ে পড়ে নগরীর অন্যতম ব্যস্ত এলাকা মিরপুর ১০ নম্বর

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৭৪ বার পঠিত

সংবাদ প্রতিবেদন:

  • আজ সারদিন একটানা বৃষ্টিতে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই জলাবদ্ধতায় অচল হয়ে পড়ে নগরীর অন্যতম ব্যস্ত এলাকা মিরপুর ১০ নম্বর গোলচক্কর এবং আশপাশের সড়কগুলো। বিশেষ করে ফায়ার সার্ভিস মোড়, কাজি পাড়া,শেওড়া পাড়া এবং ৬ নাম্বার কাঁচাবাজারের পাশের রাস্তাগুলো পানিতে তলিয়ে যায়।

 

রাস্তায় চলাচলরত প্রাইভেট কার, সিএনজি, রিকশা ও পণ্যবাহী ট্রাক আটকে পড়লে যানজটও ভয়াবহ রূপ নেয়। সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুদের হেঁটে ঘরে ফিরতে হয়েছে কোমরসমান পানি পার হয়ে। রাস্তার পাশে থাকা দোকান, কাঁচাবাজার, এমনকি খাবার ও ফল বিক্রেতাদের পণ্যও পানিতে ভেসে গেছে।

 

স্থানীয়দের অভিযোগ, এই দুর্ভোগের মূল কারণ হলো যথাযথ ড্রেনেজ ব্যবস্থা না থাকা, এবং অপরিকল্পিতভাবে ফুটপাত দখল করে দোকান বসানো। ব্যবহৃত প্লাস্টিক, পলিথিন, ময়লা-আবর্জনা ম্যানহোলে ফেলে রাখার কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে।

 

প্রতিদিন এই দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে, অথচ কর্তৃপক্ষের পক্ষ থেকে নেই কোনো স্থায়ী সমাধানের উদ্যোগ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর